উপকরণ: ময়দা ২ কাপ, আতপ চালের গুঁড়ি আধা কাপ, লবণ সামান্য, নারকেলের দুধ ১ কাপ (২ লিটার দুধ জাল দিয়ে ১ লিটার করে ১ কাপ চিনি ও আধা চা-চামচ এলাচি গুঁড়া দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে রাখতে হবে)।
প্রণালি: নারকেলের দুধ ফুটিয়ে লবণ, চালের গুঁড়া, ময়দা দিয়ে সেদ্ধ হলে নেড়ে নামিয়ে নিন। এবার ভালো করে মথে ২০ ভাগ বা পছন্দমতো ভাগ করে, প্রতি ভাগ হাতের আঙুল দিয়ে চেপে চেপে বাটির মতো আকার করে ১ টেবিল চামচ পুর দিয়ে মুখ বন্ধ করে অর্ধচন্দ্রাকারে করে ২০-২৫ মিনিট ভাপে সেদ্ধ করে গরম অবস্থায় ঘন দুধে দিতে হবে, ঠান্ডা হলে পরিবেশন করতে হবে।
পুরের উপকরণ: নারকেল কোরানো ২ কাপ, খেজুরের গুড় ১ কাপ, এলাচি গুঁড়া সামান্য। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে নাড়তে হবে, চটচটে হলে নামাতে হবে।
বি ডি সংগৃহীত খবর রান্নাবান্না