বিজ্ঞান ও প্রযুক্তি

নিবিচ্ছিন্ন মোবাইল সংযোগ নিশ্চিত করতে প্রথম হাইব্রিড সোলার উইন্ড টাওয়ার স্থাপন

 প্রত্যন্ত এলাকার নেটওয়ার্ক সম্প্রসারনে এ পদক্ষেপ নিয়েছে সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা কম্পানি ইডটকো বাংলাদেশ। উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপ হাতিয়ায় ৭৫ মিটার লম্বা টাওয়ারটি স্থাপন করা হয়েছে।

ইডটকো জানায়, দেশের যে এলাকাগুলো জাতীয় বিদ্যুৎ গ্রিডের অন্তর্ভুক্ত নয়, সেসকল স্থানের নেটওয়ার্ক শক্তিশালিকরণে এ উদ্যোগ নেয়া হযেছে। উদ্ভাবনী, টেকসই ও বিদ্যুৎসাশ্রয়ী সলিউশন স্থাপনের মাধ্যমে টেলিকম টাওয়ারগুলোতে বিকল্প শক্তি ব্যবহার করে দেশজুড়ে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

টাওয়ারটি একটি স্থায়ী গ্রিন হাইব্রিড এনার্জি সলিউশন দিয়ে গঠিত। যা সর্বোচ্চ ১২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার থেকে দৈনিক প্রতি ঘণ্টায় ৪২ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। টাওারের মাথায় বসানো চার কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু ঘূর্ণিযন্ত্র থেকে ঘণ্টায় ছয় কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব। হাইব্রিড পাওয়ার প্লান্টটি টেলিকম সিস্টেমকে সারা বছর সক্রিয় রাখবে। নবায়নযোগ্য এই এনার্জি সলিউশন ডিজেলের ব্যবহার কমানোসহ সার্বিকভাবে টাওয়ার রক্ষণাবেক্ষণের খরচ কমানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *