বি ডি সংগৃহীত খবর

মাত্র ৪৫ মিনিটে করোনা পরীক্ষা এখন নড়াইলে

নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্থাপন করা হলো যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষার (ঢঢ়বৎঃ ঢঢ়ৎবংং -ঝঅজঝ ঈড়ঠ-২ ঞবংঃ) অত্যাধুনিক পদ্ধতির মেশিন। শনিবার দুপুর ১২টায় নড়াইল সদর হাসপাতালের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমবিডিসি ও লাইন পরিচালক টিবি-লেপ এবং এএসপি) অধ্যাপক ডাঃ মোঃ সামিউল ইসলাম। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুস শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, সদর হাসপাতালের আরএমও ডাঃ মশিউর রহমান বাবু বিশ্বস্বাস্থ্য সংস্থার কর্মকর্তা সরদার তানজির হোসেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, মাশরাফির বিন মর্তুজার পিতা গোলাম মর্তুজা স্বপন প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, যক্ষ্মা রোগ প্রতিরোধে এবং কোভিড-১৯ পরীক্ষায়ও এই পদ্ধতি ইতোমধ্যে আশানুরূপ ফল দিয়েছে। অত্যাধুনিক এই পদ্ধতি বাংলাদেশের হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানে চালু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *