স্বাস্থ্য ও চিকিৎসা – বাংলার পথে পথে https://bangali.shutorang-bangladesh.com এগিয়ে যাচ্ছে মানুষ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ Sat, 24 Jan 2026 15:33:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 চা পান করলে চেহারা কী কালো হয়? https://bangali.shutorang-bangladesh.com/2021/03/21/%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b/ https://bangali.shutorang-bangladesh.com/2021/03/21/%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b/#respond Sun, 21 Mar 2021 15:11:49 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=360 বাঙালি ঘুম থেকে উঠে চায়ের কাপে প্রাণ ভরে চুমুক দেবেন না তা কি হয়? পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত পানীয় হচ্ছে চা। নানা স্বাদ, বর্ণ আর গন্ধের চায়ের সমাহারে চা প্রেমীরা স্বর্গ খুঁজে পান চায়ের টেবিলের আড্ডায়। কিন্তু কারো কারো আবার ধারণা, অতিরিক্ত চা পান করলে গায়ের রং কালো হওয়ার সম্ভাবনা থাকে।

তাই ভালোবাসলেও অনেকেই এই পানীয়ের প্রতি তাদের স্বভাবজাত ঝোঁক কমাচ্ছেন বয়সের সঙ্গে সঙ্গে। কিন্তু প্রশ্ন উঠছে, আদৌ কতটা ঠিক বা সত্যি এই তথ্য? আর যদি তা ঠিক হয় তাহলে কি যুক্তি রয়েছে এর পেছনে?

দুধ চা নয়, খেতে হবে লাল চা। কারণ এই লাল চায়ের মধ্যে আসলেই বহু স্বাস্থ্যকর গুণাগুণ রয়েছে। একই সঙ্গে এই পানীয়তে, গুয়ানিন অ্যান্টি-অক্সিডেন্ট, পিউরিন, ট্যানিন, এক্সামিন ইত্যাদি পাওয়া গেছে। আবার এছাড়া ক্যাফেইন, ফ্লোরাইড, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, মিনারেল ইত্যাদিও পাওয়া যায় লাল চায়ে। দুধ না মেশালেই সেই চায়ের রঙ হয়ে যায় লাল।

কয়েকজন নারীর উপর একবার পরীক্ষা করে দেখা যায় যে, লাল চা গ্রহণের ফলে রক্তনালীর প্রসারণ বেশী হওয়ায় হৃদরোগ নিয়ন্ত্রিত হচ্ছে অনেকটাই। আবার চায়ে থাকা ক্যাফেইন অবসাদের মাত্রা কমাতে সাহায্য করে।

লাল চায়ে যে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান উপস্থিত থাকে সেটা মুখের ঘা, ক্যান্সারজনিত সমস্যা অনেকাংশে আটকাতে পারে। আবার এর অ্যান্টি-ব্যাকটেয়িাল গুণ আমাদের মুখের ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করে দাঁতের ক্ষয় সংক্রান্ত সমস্যা দূর করতেও কার্যকর ভূমিকা পালন করে থাকে। কিন্তু চা কখনোই ত্বকের রঙ পরিবর্তন করতে পারে না। কারণ ত্বকের রঙের জন্যে দায়ী ‘মেলানিন’ নামক একটি উপাদান।

তারপরও মাথায় রাখতে হবে যে, এতো গুণ থাকা সত্বেও আপনি যদি ঘন ঘন চা পান করেন তাহলে তা প্রভাব ফেলবেই। স্বাভাবিক খাদ্যাভ্যাস নষ্ট করে দিতে পারে এই পানীয়।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2021/03/21/%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b/feed/ 0
দাঁত ঝকঝকে করবে তেজপাতা https://bangali.shutorang-bangladesh.com/2021/03/21/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a4-%e0%a6%9d%e0%a6%95%e0%a6%9d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/ https://bangali.shutorang-bangladesh.com/2021/03/21/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a4-%e0%a6%9d%e0%a6%95%e0%a6%9d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/#respond Sun, 21 Mar 2021 15:06:24 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=357 সুন্দর হাসি ব্যক্তিত্বকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর সুন্দর হাসির জন্য চাই ঝকঝকে সাদা দাঁত। কিন্তু সবার দাঁতই ঝকঝকে সাদা হয় না। অনেকে দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন। দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত যাওয়া- কিছুই বাদ যায় না। কিন্তু প্রত্যাশিত ফল অধরাই থেকে যায়। এক্ষেত্রে আপনি জেনে বেশ অবাক হবেন, হলদে দাঁত সাদা ঝকঝকে করার জন্য ঘরোয়া কিছু উপাদানই যথেষ্ঠ।

ঘরের মশলা ভাঁড়ারেই আছে তেজপাতা। সাধারণত এই উপাদানটি রান্নাতেই ব্যবহৃত হয়। তবে এই তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর ঝকঝকে করে নিতে পারবেন আপনার দাঁতগুলোকে।

চলুন জেনে নেওয়া যাক, তেজপাতা কিভাবে ব্যবহার করবেন-

উপকরণ:

তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে), কমলা লেবু বা পাতি লেবুর শুকনো খোসা (তেজপাতার সম পরিমাণ), মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২-৩টি।

যেভাবে প্যাক তৈরি করবেন:

তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন। কমলা লেবু বা পাতি লেবুর খোসা লবঙ্গের সঙ্গে গুঁড়ো করে মিশিয়ে নিন। এবার এসব উপকরণের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিতে হবে।

অবশ্যই ভুলবেন না যে ফলের খোসা শুকিয়ে নিতে হবে। কাঁচা অবস্থায় এগুলি দাঁতের ক্ষতি করতে পারে।

ব্যবহার বিধি:

এই গুঁড়োটি সামান্য পানির সঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩ দিন অন্তত এক বেলা দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের মাত্রার ওপর নির্ভর করে সপ্তাহে দুদিন না তিন দিন তা ব্যবহার করা যাবে।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2021/03/21/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a4-%e0%a6%9d%e0%a6%95%e0%a6%9d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/feed/ 0
জেনে নিন কি কি উপসর্গ থাকলে করোনা ভ্যাকসিন নেওয়া উচিত নয়! https://bangali.shutorang-bangladesh.com/2021/03/20/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%b2/ https://bangali.shutorang-bangladesh.com/2021/03/20/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%b2/#respond Sat, 20 Mar 2021 12:31:12 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=350 একটা ফ্যাক্ট লিস্ট প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। সেখানে বলা হয়েছে যাদের আগে থেকে কয়েকটি উপসর্গ রয়েছে তাদের এই ভ্যাকসিন না নেওয়াই ভালো।

কারণ টিকাকরণের পর সমস্যা দেখা দিতে পারে। ভারত বায়োটেক জানিয়েছে, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, শিশুদের স্তন্যপান করানো মা, গর্ভবতী মহিলাদের প্রথমে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এমনকি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার ঔষধ খান যারা, জ্বর রয়েছে, রক্তপাতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে করোনা ভ্যাকসিন নেওয়ার নিরাপদ নাও হতে পারে বলে জানিয়েছে ভ্যাকসিন প্রস্তুতকারক ভারত বায়োটেক।

সম্প্রতি যাদের মৃত্যু রয়েছে তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দিয়েছে ভ্যাকসিন নেওয়ার পর। ভারত বায়োটেক জানায়, ভ্যাকসিন নিলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে।

শ্বাসকষ্ট ছাড়াও টিকা প্রাপকের মুখ ও গলা ফুলে যেতে পারে। সারা শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে। শরীর দুর্বল হয় অনেক ক্ষেত্রে।

টিকা নেওয়ার আগে কি ওষুধ খাচ্ছেন এবং কি ধরনের এলার্জি রয়েছে, তা চিকিৎসককে জানান ভ্যাকসিন গ্রহণ করার আগে।

কোভ্যাকসিনের প্রতিষেধকের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে সারা শরীরে অসম্ভব যন্ত্রণা, অঙ্গ-প্রত্যঙ্গ ফুলে যাওয়া, চুলকানি, মাথা ব্যাথা, জ্বর, বমি বমি ভাব থাকতে পারে।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2021/03/20/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%b2/feed/ 0
ঘুম নিয়ে সমস্যা? দ্রুত ঘুম আসার উপায় জেনে নিন! https://bangali.shutorang-bangladesh.com/2021/03/20/%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%98%e0%a7%81/ https://bangali.shutorang-bangladesh.com/2021/03/20/%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%98%e0%a7%81/#respond Sat, 20 Mar 2021 12:26:31 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=346 অনিদ্রা আপনার শারীরিক ও মানসিক বিপর্যয় ডেকে আনতে পারে। হাজারো পদ্ধতি অবলম্বন করেও আপনি হয়তো অনিদ্রাজনিত সমস্যা থেকে রেহাই পাচ্ছেন না। কিন্তু ভয় নেই, এ সমস্যা থেকে উত্তরণের গবেষকরা দেখিয়েছেন সহজ পথ। সম্প্রতি বেলর ইউনিভার্সিটির গবেষক ডঃ মিশেল স্কালিন একটি পরীক্ষা চালান। সেই পরীক্ষার মাধ্যমে তিনি দ্রুত ঘুম আসার উপায় খুঁজে পেয়েছেন বলে দাবি করেন। নিচে তুলে ধরা হলো…

ডঃ মিশেল স্কালিন-র ওই পরীক্ষায় ১৯ থেকে ৩০ বছর বয়সী ৫৭ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে দুটি দলে বিভক্ত করে দেওয়া হয়। এরপর দুটি দলকেই তার ল্যাবরেটরীতে ঘুমাতে বলেন। প্রথম দলকে তিনি পরামর্শ দেন, তারা যেন তাদের শেষ করে ফেলা কাজ গুলোর কথা লিখে ফেলেন।

আর দ্বিতীয় দলকে বলা হয়, আগামীতে যেসব কাজ তারা করতে চান, সেগুলো লিখে ফেলতে।

পরীক্ষায় দেখা গেছে, যারা শেষ করা কাজ লিখেছিলেন তাদের তুলনায় ৯ মিনিট আগে ঘুমিয়ে পড়েছেন‌ যারা আগামীতে কি কাজ করবেন, সেগুলো লিখেছিলেন। তাই পরীক্ষা শেষে ড. মিশেল স্কালিনের পরামর্শ, আপনি যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে চান, তাহলে আগামীতে কোন কোন কাজ করতে চান সেগুলো লিখতে থাকুন। অনিদ্রা জনিত সমস্যায় রেহায় পাবেন-ই, ঘুমিয়েও পড়বেন চটজলদি সন্দেহ নেই।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2021/03/20/%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%98%e0%a7%81/feed/ 0
ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি দেবে কাঁচা টমেটো! https://bangali.shutorang-bangladesh.com/2021/03/20/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae/ https://bangali.shutorang-bangladesh.com/2021/03/20/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae/#respond Sat, 20 Mar 2021 12:21:27 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=342 টমেটো সব মৌসমেই কম বেশি পাওয়া যায়। তবে কাঁচা টমেটো শীত ছাড়া পাওয়া একটু বেশি কষ্টকর। জানেন কি, কাঁচা টমেটো পুষ্টিগুণে পরিপূর্ণ। তবে দেখা যায়, সবাই পাকা টমেটো বেশি বেশি কিনলেও কাঁচা টমেটোর দিকে নজর যায় খুব কমই।

কাঁচা টমেটোর প্রচুর স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে জানলে খেতে একদমই ভুল করবেন না। চলুন তবে জেনে নেয়া যাক কাঁচা টমেটোর গুণাগুণ সম্পর্কে-

ডায়াবেটিস এর প্রকোপ কমেঃ রক্তে শর্করার মাত্রা কে নিয়ন্ত্রণে রেখে টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিসকে নিয়ন্ত্রনে রাখতে টমেটোর কোন বিকল্প হয় না বললেই চলে। আসলে এতে উপস্থিত ফাইবারে এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

ক্যান্সার প্রতিরোধকঃ একাধিক গবেষণায় দেখা গেছে টমেটোতে থাকা লাইকোপেন প্রোস্টেট,কলোরেক্টাল ও স্টমাক ক্যানসার রোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

হাড় মজবুতঃ ক্যালসিয়াম ও ভিটামিন কে সমৃদ্ধ হওয়ার কারণে হাড়ের স্বাস্থ্য উন্নতিতে টমেটোর কোন বিকল্প হয় না বললেই চলে। তাইতো বুড়ো বয়সে অস্টিওপোরেসিস এর মত রোগের হাতথেকে বাঁচতে এখন থেকে টমেটো খাওয়া শুরু করুন। দেখবেন উপকার পাবেন।

অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দূরঃ কখনো খাবারের সঙ্গে তো কখনো অন্য ভাবে আমাদের শরীরে টক্সিক উপাদানের প্রবেশ ঘটে।এর ক্ষতিকারক উপাদান গুলো যাতে শরীরের কোন ক্ষতি না করতে পারে সেদিকে খেয়াল রাখে অ্যান্টিঅক্সিডেন্ট।

হার্টের কর্মক্ষমতা বাড়ায়ঃ টমেটো উপস্থিত ভিটামিন বি ও পটাশিয়াম,শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।সেইসঙ্গে রক্তচাপকে স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে স্বাভাবিকভাবেই হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা হ্রাস পায়।

দৃষ্টিশক্তির উন্নতি ঘটেঃ টমেটোয় উপস্থিত লাইকোপেন,লুটেন এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তির উন্নতি ঘটানো পাশাপাশি ছানির মত রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2021/03/20/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae/feed/ 0
এভারকেয়ার হসপিটাল ঢাকায় বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন https://bangali.shutorang-bangladesh.com/2020/11/15/%e0%a6%8f%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f/ https://bangali.shutorang-bangladesh.com/2020/11/15/%e0%a6%8f%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f/#respond Sun, 15 Nov 2020 09:41:51 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=326 এভারকেয়ার হসপিটাল ঢাকা বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করেছে যা বিশ্বব্যাপী প্রতি বছর ১৪ নভেম্বর পালন করা হয়। দিবসটি উপলক্ষে এভারকেয়ার হসপিটাল ঢাকা, স্যোশাল ও ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক লাইভ প্রোগ্রাম, ইনার হুইল ক্লাবের সাথে ওয়েবিনার এবং দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি এর সাথে অনলাইন পেশেন্ট ফোরাম এর আয়োজন করে যেখানে প্রায় শতাধিক রোগী অংশ নেয়।

অনলাইন পেশেন্ট ফোরামে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিকেল সার্ভিসেস এর প্রধান ডা. আরিফ মাহমুদ স্বাগত বক্তব্য রাখেন।

প্রধান বক্তা হিসাবে ডা. নাজমুল ইসলাম, সিনিয়র কনসালেটন্ট, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি বিভাগ, ‘বাংলাদেশে ডায়াবেটিস এবং নতুন ডেভেলপমেন্ট’ নিয়ে আলোচনা করেছেন।

প্রফেসর ডা. আব্দুল মান্নান সরকার, সিনিয়র কনসালেটন্ট, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি বিভাগ, ডায়াবেটিস রোগ সম্পর্কে সর্ব সাধারনের মধ্যে সচেতনতা তৈরির জন্য ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে কথা বলেছেন এবং এভারকেয়ার হসপিটাল ঢাকার বিজনেস ডেভেলপমেন্ট জেনারেল ম্যানেজার জনাব আখতার জামিল আহমেদ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।

স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনায় ডা. আরিফ মাহমুদ, প্রফেসর ডা. আব্দুল মান্নান সরকার, ডা. নাজমুল ইসলাম, ডা. আহসানুল হক আমিন, কনসালেটন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি, ডা. ফাহমিদা জাবীন, কনসালটেন্ট, পেড্রিয়াট্রিকস অ্যান্ড নিওনেটলজি, তামান্না চৌধুরী, প্রধান পুষ্টিবিদ, এভারকেয়ার হসপিটাল ঢাকা, বিভিন্ন অনলাইন প্রোগ্রামে স্পিকার হিসাবে অংশগ্রহণ করেছেন।

আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিয়ে এভারকেয়ার হসপিটাল ঢাকা বাংলাদেশের একমাত্র JCI স্বীকৃত হসপিটাল। এটি এভারকেয়ার গ্রুপ-এর একটি অংশ, যা ২৯টি হসপিটাল, ১৬টি ক্লিনিক ও ৫৭টি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে রয়েছে ২টি মহাদেশের ৬টি দেশে; উন্নয়নশীল দেশগুলোতে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার মিশন নিয়ে।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/11/15/%e0%a6%8f%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f/feed/ 0
ঠোঁটে গোলাপি আভা পেতে কী করবেন https://bangali.shutorang-bangladesh.com/2020/09/21/%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95/ https://bangali.shutorang-bangladesh.com/2020/09/21/%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95/#respond Mon, 21 Sep 2020 09:45:27 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=308 মুখের মতো ঠোঁটেরও যত্ন নেয়া প্রয়োজন। ঠোঁটের যত্ন নিতে পারেন প্রাকৃতিক উপায়ে।

মধু, চিনি ও গোলাপ জল ব্যবহার করে ঘরোয়াভাবে নিতে পারেন ঠোঁটের যত্ন। এতে ঠোঁট ফাটা, কালচেভাব দূর হবে ও গোলাপি আভার ঠোঁট পাবেন।

আসুন জেনে নিই কী করবেন-

ঠোঁটের যত্নের উপকরণ

৫০ গ্রাম মধু, ২০ গ্রাম বা ৪ চা-চামচ চিনি, ৫ মিলি গোলাপ জল ও ৫ মিলি ভ্যানিলা এসেন্স।

যেভাবে তৈরি করবেন

এসব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা এয়ারটাইট শিশিতে রেখে দিন। ঠোঁটের মরা কোষ তুলতে স্ক্রাবার হিসেবে প্রতিদিন একবার করে ব্যবহার করুন। মধু ত্বকের আর্দ্রতা প্রাকৃতিকভাবেই ধরে রাখে। আর চিনি মরা কোষ সরিয়ে ঠোঁটকে করে নরম ও মোলায়েম। পাবেন গোলাপ পাপড়ির মতো ঠোঁট।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/09/21/%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95/feed/ 0
যেখানেই টিকা আগে পাওয়া যাবে, দেশের জন্য আনা হবে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা https://bangali.shutorang-bangladesh.com/2020/09/10/%e0%a6%af%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be/ https://bangali.shutorang-bangladesh.com/2020/09/10/%e0%a6%af%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be/#respond Thu, 10 Sep 2020 11:45:55 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=294 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকার পানির মতো টাকা খরচ করেছে। এই দুর্যোগ মোকাবিলায় সিস্টেম লস বিবেচ্য ছিল না। বিবেচ্য ছিল মানুষের জীবন বাঁচানো। করোনার ভ্যাকসিনের জন্যও টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব দেশে আবেদন করে রাখা হয়েছে। যেখানেই আগে পাওয়া যাবে, তা দেশের মানুষের জন্য আনা হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

ভ্যাকসিনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা আশাবাদী হয়েছিলাম অক্সফোর্ডেরটা নিয়ে। কিন্তু তা পরীক্ষা করতে গিয়ে দেখা গেল অসুস্থ হয়ে পড়ল। আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি। তারপরও আমাদের প্রচেষ্টা আছে। যেখানেই আবিষ্কার হোক, আমাদের দেশের মানুষের জন্য তা সংগ্রহ করতে পারব। এই বিষয়ে আমরা যথেষ্ট সচেতন।

করোনা মোকাবিলায় কাজ করা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সারা বিশ্বকে একেবারে স্থবির করে দিয়েছে। বাংলাদেশে যখন এর প্রাদুর্ভাব দেখা দেয়, তখন থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সবাই এটি মোকাবিলায় একযোগে কাজ করেছে। প্রশাসন ও আমাদের রাজনৈতিক কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে।  আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়েছি বলেই মৃত্যুর হার নিয়ন্ত্রণ করতে পেরেছি। যত দূর সম্ভব আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। এর সুনির্দিষ্ট চিকিৎসা ছিল না, তারপরও যে যেভাবে পেরেছি, সহায়তা করেছি।’

শেখ হাসিনা বলেন, করোনার চিকিৎসার জন্য সরকারি, বেসরকারি হাসপাতাল প্রস্তুত করা, নতুন ও অস্থায়ী হাসপাতাল তৈরি করা, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে সরকার পানির মতো টাকা খরচ করেছে। এ কারণে অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। বিশ্বের অনেক উন্নত দেশ পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে।বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, করোনার অর্থনৈতিক অবস্থা কেমন হবে, তা নিয়ে শঙ্কা ছিল। শুরু থেকে সরকার এ বিষয়ে সজাগ ছিল। যথাযথ ব্যবস্থা ও উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন খাতে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে। এর বাইরেও বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। সরকারের দৃষ্টি অর্থনীতির চাকা যাতে সচল থাকে, মানুষ কষ্ট না পায়, সেদিকে।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনা বলেন, গ্যাসের লাইনের ওপর মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদ নির্মাণের কোনো অনুমোদন ছিল না। জায়গাটাও মসজিদ কমিটির ছিল না। এভাবে অনুমোদন না নিয়ে করার ফলে এই দুর্ঘটনাটা ঘটে গেল। কতগুলি জীবন ঝরে গেল। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে নীতিমালা মেনে অনুমোদন নিয়ে স্থাপনা নির্মাণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/09/10/%e0%a6%af%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be/feed/ 0
বিরক্তিকর অ্যালার্জি থেকে মুক্তির উপায় https://bangali.shutorang-bangladesh.com/2020/09/07/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95/ https://bangali.shutorang-bangladesh.com/2020/09/07/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95/#respond Mon, 07 Sep 2020 07:45:29 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=260 অ্যালার্জি আসলে আমাদের ইমিউন সিস্টেম (Immune System) বা রোগ প্রতিরোধ ব্যবস্থার সমস্যার বহিঃপ্রকাশ। সাধারণত, আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা তখনই আমাদের দেহের সুরক্ষার জন্য কাজ করে যখন কোনো ক্ষতিকর বস্তু, যেমন- ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও বিভিন্ন ধরনের পরজীবী আমাদের দেহে প্রবেশ করতে চায়।

এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আমাদের ইমিউন সিস্টেম কাজ করে। তাহলে সমস্যার উদ্ভব কোথায়? হ্যাঁ, সমস্যাটা তখনি হয় যখন রোগ প্রতিরোধ ব্যবস্থা অক্ষতিকর বস্তুকেও ক্ষতিকর ভেবে দেহের সুরক্ষার কাজ করে। আর এর বহিঃপ্রকাশ ঘটে কারো হাঁচির মাধ্যমে, চোখের অ্যালার্জি, কারো চুলকানি, কারও বা শ্বাসকষ্ট ও র্যা শ বা চাকা হয়ে ফুলে ওঠার মাধ্যমে। বলে রাখা ভালো, যে সকল বস্তুর কারণে আমাদের আলার্জি হয়, তাকে অ্যালার্জেন বলে। তার মানে অ্যালার্জি কোনো রোগ নয়। এটি রোগ প্রতিরোধ ব্যবস্থার বিরূপ অবস্থার একটি লক্ষণ মাত্র।

কত ধরনের অ্যালার্জি রয়েছে?
অনেক ধরনের অ্যালার্জি রয়েছে যা প্রধান ৪টি শ্রেণীতে অন্তর্ভূক্ত। প্রধান ৪টি শ্রেণী হলো-

১) ত্বকের সংস্পর্শে (skin contact)

২) আহারে (Ingestion)

৩) ইনজেকশন (Injection)

৪) শ্বাস-প্রশ্বাসে (Inhalation)

ত্বকের ৪ ধরনের অ্যালার্জি

১. বিষাক্ত গাছ (Poison Plant)
আজকাল যেখানে সেখানে পয়জন আইভি নামক গাছ জন্মাচ্ছে। কোনো এক কারণে এই গাছের সংস্পর্শে আসলেই অ্যালার্জির সমস্যা হচ্ছে। তবে সবার যে হচ্ছে তা নয়, যাদের শরীরের ইমিউন সিস্টেমেই পয়জন আইভি গাছকে ক্ষতিকারক মনে করে অ্যান্টিবডি তৈরি করে নিচ্ছে ,শুধুমাত্র তাদের বেলাতেই গা চুলকানো ও জ্বালা করার সমস্যা দেখা যায়। যাদের পয়জন আইভি গাছে অ্যালার্জি আছে, তাদের ওক (Oak) এবং সুমাক (Sumac) গাছের সংস্পর্শে আসলেও অ্যালার্জি হতে পারে।

লক্ষণ
বিষাক্ত গাছ বা কোনো লতাপাতা থেকে অ্যালার্জি হলে চুলকানো বা জ্বালাভাব ২-৩ দিন থেকে ২-৩ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে।

প্রতিকার
এই অ্যালার্জি থেকে প্রতিকার পেতে ঘরোয়া কিছু পদক্ষেপ নিতে পারেন। সেগুলো হলো-

ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন।
১৫-২০ মিনিট পরপর ঠাণ্ডা পানিতে পরিষ্কার কাপড় দিয়ে অ্যালার্জি হওয়া জায়গায় আলতো করে মুছে নিন।
এসময় মাঝে মাঝে ওটমিল বাথ নিতে পারেন। এতে আরাম পাবেন।

২. ল্যাটেক্স অ্যালার্জি (Latex allergy)
অপরিচিত মনে হচ্ছে? বললেই খুব পরিচিত লাগবে। তার আগে বলি ল্যাটেক্স কী? ল্যাটেক্স শব্দটি এসেছে ব্রাজিলের রাবার গাছের রস থেকে। এই আঠালো রস থেকেই তৈরি হয় বিভিন্ন রাবার জাতীয় জিনিস, যেমন- বেলুন, রাবার ব্যান্ড, রাবার বল, গ্লাভস, কনডম ইত্যাদি। অর্থাত্, প্রাকৃতিক রাবার জাতীয় প্রোডাক্ট-কেই ল্যাটেক্স বলে। এখন তো বুঝতে পারছেন আপনার ল্যাটেক্স অ্যালার্জি আছে না নেই? ৩ ধরনের ল্যাটেক্স অ্যালার্জি রয়েছে-

টাইপ-১ (IgE-mediated latex allergy)
টাইপ-৪ (Cell-mediated contact dermatitis latex allergy)
ইরিট্যান্ট কনটাক্ট ডার্মাটিটিস (Irritant contact dermatitis)

লক্ষণ
এই ৩ ধরনের ল্যাটেক্স অ্যালার্জি-তেই সাধারণ লক্ষণ হলো ল্যাটেক্স-এর স্পর্শ পাওয়া জায়গায় চুলকানি হওয়া ও ফুলে যাওয়া। আর খুব বেশী মারাত্নক পর্যায়ের অ্যালার্জি হলে নাক দিয়ে পানি পড়া, চোখ জ্বালা করা ও শ্বাসকষ্ট হতে পারে।

প্রতিকার
এই ল্যাটেক্স অ্যালার্জি খুব কম মানুষের বলতে গেলে ১% মানুষের থাকে। যাদের এই অ্যালার্জির সমস্যা আছে, তারা ল্যাটেক্স জাতীয় প্রোডাক্ট এড়িয়ে চলবেন। আর এড়িয়ে চলা সম্ভব না হলে নন-ল্যাটেক্স জাতীয় প্রোডাক্ট ব্যবহার করবেন। আর আপনার নিজের ভালোর জন্যই আপনার সহকর্মী, ডাক্তার, ডেন্টিস্ট-দের নন-ল্যাটেক্স জাতীয় প্রোডাক্ট ব্যবহার করতে বলবেন।

৩. পোষ্য অ্যালার্জি (Pet allergy)
কমবেশি অনেকেরই পোষ্য কুকুর বা বিড়াল থাকে। এই পোষ্য কুকুর-বিড়ালের লোম থেকে আমাদের শ্বাসকষ্ট হয়। এই ধারণাটি আসলে ভুল। আসলে কুকুর-বিড়ালের লোম কোনো অ্যালার্জেন নয়, তবে পোষ্যের লোমে বিভিন্ন অ্যালার্জেন থাকে যেমন- ধূলাবালি, পোষ্যের মলমূত্র, লালা ও পোষ্যের মৃতকোষ। পোষ্য না হলেও রাস্তায় থাকা মৃত পশুপাখির কাছাকাছি গেলেও অ্যালার্জি হতে পারে।

লক্ষণ
পেট অ্যালার্জি হলে হাঁচি ও শ্বাসকষ্ট হতে দেখা যায়।

প্রতিকার
আপনার প্রিয় পোষ্যকে সবসময় পরিষ্কার স্থানে রাখুন ও নিয়মিত গোসল করিয়ে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে শুকিয়ে পোষ্যকে স্যাতস্যাতে ভাব হতে দূরে রেখে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দূরে থাকুন!

৪. জুয়েলারি অ্যালার্জি (Jewellery allergy)
গহনা যে অ্যালার্জি হয় এতে অবাক হবার কিছু নেই। আমার মতো অনেকেই আছেন এই অ্যালার্জি- এর ভুক্তভোগী। খুব কষ্ট হয় যখন পছন্দের কোনো গহনা অ্যালার্জি-এর কারণে ব্যবহার করা যায় না। আসলে একে নিকেল অ্যালার্জি (Nickel allergy) বলা হয়। পিওর গোল্ড বা সিলভারের সাথে নিকেল বা অন্যান্য ধাতু মিশিয়ে বা প্রলেপ দিয়ে এইসব গহনা তৈরি করা হয়। এতে করে দাম কমে। আর যাদের শরীর নিকেল বা অন্যান্য ধাতু অ্যালার্জেন হিসেবে সনাক্ত করে তাদের ক্ষেত্রেই জুয়েলারি অ্যালার্জি হবার প্রবণতা দেখা যায়। তবে সমীক্ষা অনুযায়ী, ত্বকের ৪ ধরনের অ্যালার্জি নিয়ে যে বললাম এগুলোর মধ্যে জুয়েলারি অ্যালার্জি মেয়েদের সবচেয়ে বেশি হয়।

লক্ষণ
জুয়েলারি বা নিকেল অ্যালার্জি হলে জুয়েলারির সংস্পর্শ পাওয়া জায়গায় জুয়েলারি পরার সাথে সাথে না হলেও ১৫-২০ মিনিট পরে বা ১-২ দিনের মধ্যে অ্যালার্জি হয়ে থাকে। সেখানে র্যা শ উঠে চুলকানি, পানি ফোটা বা ত্বক চাকা হয়ে ফুলে যেতে পারে। অনেক সময় ভয়াবহভাবে ইনফেকশন হতে পারে।

প্রতিকার
জুয়েলারি অ্যালার্জি থেকে পরিত্রাণ পাবার সহজ উপায় হলো নিকেল সমৃদ্ধ জুয়েলারি বা গহনা এড়িয়ে চলা। সিলভার অ্যালয় বা হোয়াইট গোল্ড অ্যালয়-এর জুয়েলারি পরতে পারেন। গোল্ড আর সিলভারে কেন অ্যালার্জি হয় না? জানেন নিশ্চয়ই, তাও আবার বলছি, গোল্ড ও সিলভার হলো অ্যান্টিসেপ্টিক!

এই হলো ত্বকের ৪ ধরনের অ্যালার্জি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই ত্বকের ৪ ধরনের অ্যালার্জি ছাড়াও আরও বিভিন্ন ধরনের স্কিন অ্যালার্জি আছে। এই ত্বকের ৪ ধরনের অ্যালার্জি থেকে মুক্তির ঘরোয়া কিছু টিপস তো দিয়েই দিয়েছি। তবে খুব বেশি মাত্রায় অ্যালার্জি হলে দেরি না করে অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নিন!

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/09/07/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95/feed/ 0
কাশি কমাতে যা খাবেন https://bangali.shutorang-bangladesh.com/2020/09/05/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8/ https://bangali.shutorang-bangladesh.com/2020/09/05/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8/#respond Sat, 05 Sep 2020 07:40:17 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=226 সাধারণ ফ্লু, সর্দি–জ্বর, বায়ুদূষণ, অ্যালার্জি, অ্যাজমার কারণে অনেক সময় আমাদের গলা খুসখুস করে, কাশি হয়। আবার করোনাভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেরে ওঠার পরও দুই–তিন সপ্তাহ পর্যন্ত কাশি রয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া ও ধূমপানের কারণেও কাশি হয়। কিছু খাদ্যাভ্যাস এ ক্ষেত্রে কাজে আসতে পারে।

মধু: কাশি উপশমে ঘরোয়া চিকিৎসা হিসেবে মধুর জুড়ি নেই। তবে এক বছরের কম বয়সী শিশুদের মধু খাওয়ানো একেবারেই উচিত নয়। এবার জেনে নেওয়া যাক মধু খাবেন কীভাবে:

এক গ্লাস কুসুম গরম পানিতে ২ টেবিল চামচ মধু, অর্ধেকটা লেবুর রস আর সামান্য আদার রসের মিশ্রণ প্রতিদিন এক–দুবার খেতে হবে। এ মিশ্রণ কফ ও গলাব্যথা উপশমে সহায়তা করে।বিজ্ঞাপন

রাতে ঘুমানোর আগে নিয়মিত গরম দুধে ২ টেবিল চামচ মধু মিশিয়ে পান করতে পারেন।

দিনে তিনবার করে ১ টেবিল চামচ করে মধু খেলেও কাশি কমবে।

এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা–চামচ গোলমরিচের গুঁড়া ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে দিনে দুবার করে খেতে পারেন।

বাসক পাতা: বাসক পাতা পানিতে সেদ্ধ করে, সেই পানি ছেঁকে নিয়ে কুসুম গরম অবস্থায় খেলে কাশি উপশম হয়। প্রতিদিন সকালে এ পানি খেতে হবে। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় বাসক পাতার রস খেলেও উপকার পাওয়া যাবে।বিজ্ঞাপন

তুলসী পাতা: তুলসী পাতা থেঁতো করে এতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে প্রতিদিন দু–তিনবার খেলে কাশি ভালো হয়।

আদা: আদা ছোট টুকরা করে তার সঙ্গে লবণ মিশিয়ে কিছুক্ষণ পরপর খেতে পারেন। এ পদ্ধতি কাশি দূর করতে বেশ কার্যকরী। তা ছাড়া আদা–চাও কাশি উপশমে বেশ সহায়ক।

গরম দুধে হলুদের মিশ্রণ: গরম দুধে অল্প পরিমাণে হলুদ মিশিয়ে খেলে তা কাশি উপশমে বেশ কাজে আসে।বিজ্ঞাপন

লবঙ্গ: লবঙ্গের রস গলায় আরাম দেয়, জীবাণু দূর করে।

মেন্থল ক্যান্ডি: মেন্থল দিয়ে তৈরি ক্যান্ডি বা চকলেট কাশির জন্য উপকারী।

এ ছাড়া গার্গল করলেও কাশি ও গলাব্যথা দুই-ই কমে। এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চা–চামচ লবণ মিশিয়ে ১০–১৫ মিনিট ধরে গার্গল করুন। কাশি হলে ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি পান করার চেষ্টা করুন। গোসলও গরম পানিতে করুন। গরম পানির ভাপওনিতে পারেন।

— সংগৃহীত খবর

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/09/05/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8/feed/ 0