বি ডি সংগৃহীত খবর – বাংলার পথে পথে https://bangali.shutorang-bangladesh.com এগিয়ে যাচ্ছে মানুষ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ Sat, 24 Jan 2026 15:29:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 পুলি পিঠার রেসিপি – মাংস পুলি https://bangali.shutorang-bangladesh.com/2023/11/15/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%81/ https://bangali.shutorang-bangladesh.com/2023/11/15/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%81/#respond Wed, 15 Nov 2023 02:45:33 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=431 পুরের উপকরণ: গরুর মাংসের কিমা সেদ্ধ পৌনে এক কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুন থেঁতলানো ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া এক চিমটি, মরিচগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, রোস্টেড জিরা গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল-চামচ, চাট মসলার গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল-চামচ, পেঁয়াজপাতা কুচি ও ধনেপাতা কুচি স্বাদমতো।

প্রণালি: প্যানে তেল গরম করে থেঁতলানো রসুন দিয়ে হালকা ভেজে পেঁয়াজ কুচি দিন। কিছুক্ষণ পর সেদ্ধ কিমা দিন। একটু নেড়েচেড়ে হলুদ, মরিচ ও ধনেগুঁড়া দিয়ে একটু পানি দিন। পানি টেনে এলে কাঁচা মরিচ কুচি ও ভাজা মসলার গুঁড়া দিন। পেঁয়াজপাতা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

পুলির উপকরণ: চালের গুঁড়া দেড় কাপ, ময়দা সিকি কাপ, পানি দেড় কাপ, লবণ স্বাদমতো।

প্রণালি: পানি ফুটিয়ে তাতে লবণ, চালের গুঁড়া ও ময়দা দিয়ে অল্প আঁচে ঢেকে রাখুন। সেদ্ধ হলে নেড়েচেড়ে কাই বানান। নামিয়ে হাত দিয়ে মেখে নিন। কাই দিয়ে কয়েকটি রুটি বেলে মাঝখানে কেটে দুই ভাগ করুন। এক ধারে একটু পুর দিয়ে দুই ধার আটকে দিন। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিন। তেল গরম করে ভেজে নিন সবগুলো।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2023/11/15/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%82%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%81/feed/ 0
পুলি পিঠার রেসিপি – দুধ পুলি https://bangali.shutorang-bangladesh.com/2023/11/15/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%a7/ https://bangali.shutorang-bangladesh.com/2023/11/15/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%a7/#respond Wed, 15 Nov 2023 02:40:57 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=427 উপকরণ: ময়দা ২ কাপ, আতপ চালের গুঁড়ি আধা কাপ, লবণ সামান্য, নারকেলের দুধ ১ কাপ (২ লিটার দুধ জাল দিয়ে ১ লিটার করে ১ কাপ চিনি ও আধা চা-চামচ এলাচি গুঁড়া দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে রাখতে হবে)।
প্রণালি: নারকেলের দুধ ফুটিয়ে লবণ, চালের গুঁড়া, ময়দা দিয়ে সেদ্ধ হলে নেড়ে নামিয়ে নিন। এবার ভালো করে মথে ২০ ভাগ বা পছন্দমতো ভাগ করে, প্রতি ভাগ হাতের আঙুল দিয়ে চেপে চেপে বাটির মতো আকার করে ১ টেবিল চামচ পুর দিয়ে মুখ বন্ধ করে অর্ধচন্দ্রাকারে করে ২০-২৫ মিনিট ভাপে সেদ্ধ করে গরম অবস্থায় ঘন দুধে দিতে হবে, ঠান্ডা হলে পরিবেশন করতে হবে।
পুরের উপকরণ: নারকেল কোরানো ২ কাপ, খেজুরের গুড় ১ কাপ, এলাচি গুঁড়া সামান্য। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে নাড়তে হবে, চটচটে হলে নামাতে হবে।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2023/11/15/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%a7/feed/ 0
রুই মাছের এই পদটি রাঁধতে সহজ, খেতে মজা https://bangali.shutorang-bangladesh.com/2023/11/15/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8/ https://bangali.shutorang-bangladesh.com/2023/11/15/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8/#respond Wed, 15 Nov 2023 02:38:14 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=424 উপকরণ: রুই মাছ ৬ টুকরা, ফুলকপি ১টা, শিম ২৫০ গ্রাম, আলু ৭-৮টা, টমেটো ১টা, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া দেড় চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কয়েকটা, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, পানি পরিমাণমতো।

প্রণালি: রুই মাছের টুকরা হলুদ, লবণ মেখে ভেজে রাখুন। সব সবজি টুকরা করে নিন। কাঁচা মরিচ আর ধনেপাতা ছাড়া বাকি সব মসলা তেলে কষিয়ে নিন। সবজি দিয়ে দিন। কয়েক মিনিট নাড়ুন। পানি দিয়ে ঢেকে দিন। সবজি সেদ্ধ হয়ে এলে ভাজা রুই মাছের টুকরা দিয়ে দিন। কাঁচা মরিচ, ধনেপাতাকুচি দিয়ে ২ মিনিট পর চুলা বন্ধ করে দিন।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2023/11/15/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8/feed/ 0
শীতের সবজি দিয়ে বানাতে পারেন যে পদ https://bangali.shutorang-bangladesh.com/2023/11/15/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa/ https://bangali.shutorang-bangladesh.com/2023/11/15/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa/#respond Wed, 15 Nov 2023 02:36:04 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=421 উপকরণ : গাজর আধা কাপ, ফুলকপি আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, ব্রোকলি আধা কাপ, রেড ক্যাবেজ কুচি ১ কাপ, অ্যাসপারাগাস ৮-১০টা, টক দই দেড় কাপ, পুদিনা পাতা কুচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টা, লবণ পরিমাণমতো ও গোলমরিচের গুঁড়া ১ চা চামচ।

 প্রণালি : সবজি টুকরা করে ভাপে সেদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করুন। ফেটানো টক দই, পুদিনা পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, গোলমরিচ গুঁড়া ও ভাপানো সেদ্ধ সবজি একসঙ্গে মেশান। পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2023/11/15/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa/feed/ 0
আমের সরমালাই https://bangali.shutorang-bangladesh.com/2022/09/05/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87/ https://bangali.shutorang-bangladesh.com/2022/09/05/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87/#respond Mon, 05 Sep 2022 11:12:26 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=377 উপকরণ
আমের সরমালাই

দুধ ৩ লিটার
ছানা ২ কাপ
চিনি ৪ কাপ+ ১ কাপ
গুঁড়া দুধ আধা কাপ
মসৃণভাবে ব্লেন্ড করা আমের ক্বাথ আড়াই কাপ
পানি ৮ কাপ+ ১ কাপ

প্রণালি

আমের সরমালাই

আমের ক্বাথ চুলায় দিয়ে নেড়ে ফুটিয়ে কমে ২ কাপের মতো হলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ছানা ভালো করে মথে নিতে হবে। মসৃণ হয়ে এলে চপের আকার দিতে হবে। ১ কাপ চিনি ও ৩ কাপ পানি চুলায় দিয়ে পাতলা সিরা তৈরি করে রাখতে হবে।
চুলায় ৪ কাপ চিনি ও ৮ কাপ পানি দিয়ে নেড়ে নিতে হবে। ফুটে উঠলে এতে ১ কাপ আমের ক্বাথ দিয়ে দিতে হবে। ফুটন্ত আমের রসে ছানার চপগুলো দিয়ে জ্বাল দিতে হবে ৩৫-৪০ মিনিট। চপগুলো ফুলে দ্বিগুণ আকারের হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে ১ কাপ চিনি আর ৩ কাপ পানি দিয়ে তৈরি পাতলা সিরায় চপগুলো ভিজিয়ে রাখতে হবে পাঁচ-ছয় ঘণ্টা।

আমের সরমালাই

এবার মালাই তৈরি করার পালা। ৩ লিটার দুধ জ্বাল দিয়ে অর্ধেক পরিমাণে নিয়ে আসতে হবে। এতে স্বাদমতো চিনি আর গুঁড়া দুধ দিয়ে আরেকটু জ্বাল দিয়ে প্রায় সরমালাই অবস্থায় এলে নামিয়ে নিতে হবে। এবার এই ঘন মালাইয়ে বাকি ১ কাপ আমের ক্বাথ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সিরায় ভিজিয়ে রাখা ছানার চপগুলো তুলে আমের মালাইয়ে দিয়ে রাখতে হবে সারা রাত বা ছয়-আট ঘণ্টা। তৈরি হয়ে গেল আমের সরমালাই।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2022/09/05/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87/feed/ 0
শজনেপাতা দিয়ে ডাল https://bangali.shutorang-bangladesh.com/2022/09/05/%e0%a6%b6%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b2/ https://bangali.shutorang-bangladesh.com/2022/09/05/%e0%a6%b6%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b2/#respond Mon, 05 Sep 2022 11:08:59 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=374 উপকরণ
শজনেপাতা দিয়ে ডাল

মসুরের ডাল দেড় কাপ
শজনেপাতা ৩ কাপ
হলুদ ১ চা-চামচ
মরিচগুঁড়া আধা চা-চামচ
কাঁচা মরিচ ৪টি
শুকনা মরিচ ৩টি
পেঁয়াজ ৪টি
রসুনবাটা ১ চা-চামচ
আদাবাটা ১ চা-চামচ
জিরাগুঁড়া ১ চা-চামচ
লবণ স্বাদমতো
তেল পরিমাণমতো

প্রণালি

শজনেপাতা দিয়ে ডাল

ডাল থেকে শজনেপাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপর ভালোভাবে ডাল ও শজনেপাতা ধুয়ে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজার পর ডাল আর শজনেপাতা ছাড়া বাকি সব উপকরণ দিয়ে নেড়েচেড়ে পানি দিয়ে কষানোর পর ডাল দিয়ে ঢেকে রান্না করতে হবে। ডাল কিছুটা সেদ্ধ হলেও গলে যাবে না। এবার ডালের শজনেপাতা দিয়ে মধ্যম আঁচে রান্না করতে হবে শাক সেদ্ধ হওয়া পর্যন্ত। রান্না হয়ে গেলে পেঁয়াজ ও রসুনকুচি দিয়ে বাগার দিয়ে নামিয়ে নিতে হবে।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2022/09/05/%e0%a6%b6%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b2/feed/ 0
চুইঝাল দিয়ে গরুর ছ্যাঁচা মাংস https://bangali.shutorang-bangladesh.com/2022/09/05/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%87%e0%a6%9d%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be/ https://bangali.shutorang-bangladesh.com/2022/09/05/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%87%e0%a6%9d%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be/#respond Mon, 05 Sep 2022 10:57:15 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=365 হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস ১ কেজি
পেঁয়াজকুচি দেড় কাপ
শর্ষের তেল ১ কাপ
পেঁপেবাটা আধা কাপ
আদাবাটা ২ টেবিল চামচ
রসুনবাটা ১ টেবিল চামচ
জিরাবাটা ১ টেবিল চামচ
শুকনা মরিচের বাটা ১ টেবিল চামচ
হলুদগুঁড়া ১ চা-চামচ
রসুনের কোয়া কয়েকটি
টালা মেথি ও মৌরিগুঁড়া সামান্য
তেজপাতা ২টি
দারুচিনি ২টি
এলাচি ২টি
চুইঝাল (চিকন টুকরা করা) ২ কাপ
লবণ পরিমাণমতো

প্রণালি

গরুর মাংস শিলপাটায় ভালোভাবে থেঁতলে বা ছেঁচে নিতে হবে। চপিং বোর্ড বা কাউন্টার টপে নিয়ে মিট পাউন্ডার দিয়েও ছেঁচে নেওয়া যায়। এতে রোয়া ভেঙে গিয়ে মাংস নরম হবে। রান্না হবে চটজলদি।

চুইঝাল দিয়ে গরুর ছ্যাঁচা মাংস

ছ্যাঁচা মাংসে পেঁপেবাটা, আদাবাটা, রসুনবাটা, জিরাবাটা, মরিচবাটা, হলুদ, লবণ ও সামান্য শর্ষের তেল দিয়ে আধঘণ্টা মাখিয়ে রাখতে হবে। তারপর বাকি তেলে পেঁয়াজকুচি, তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়ে ভেজে বেরেস্তা করা পেঁয়াজ তুলে রাখতে হবে।

কড়াইয়ে ওই তেলেই আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। পানি বের হলে ঢাকনা খুলে রাখতে হবে, যাতে তা শুকিয়ে যায়। এভাবে ১০ মিনিট রান্না করার পর মাংসের পানি কমে এলে চুইঝাল আর রসুনের কোয়া দিয়ে কষাতে হবে।

চুইঝাল দিয়ে গরুর ছ্যাঁচা মাংস

এবার টেলে গুঁড়া করা মেথি, মৌরি আর বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে ২ মিনিট রান্না করতে হবে। তারপর সামান্য পানি দিয়ে আবার পাঁচ মিনিট রান্না করে ঢাকনা দিয়ে ঢেকেই চুলা বন্ধ করে দিতে হবে।

মাংস ছেঁচে নেওয়া আর পেঁপেবাটা দেওয়ায় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চুইঝাল দিয়ে ছ্যাঁচা মাংস পরোটা, রুটি, ভাত—সবকিছুর সঙ্গেই দারুণ জমে।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2022/09/05/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%87%e0%a6%9d%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be/feed/ 0
চা পান করলে চেহারা কী কালো হয়? https://bangali.shutorang-bangladesh.com/2021/03/21/%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b/ https://bangali.shutorang-bangladesh.com/2021/03/21/%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b/#respond Sun, 21 Mar 2021 15:11:49 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=360 বাঙালি ঘুম থেকে উঠে চায়ের কাপে প্রাণ ভরে চুমুক দেবেন না তা কি হয়? পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত পানীয় হচ্ছে চা। নানা স্বাদ, বর্ণ আর গন্ধের চায়ের সমাহারে চা প্রেমীরা স্বর্গ খুঁজে পান চায়ের টেবিলের আড্ডায়। কিন্তু কারো কারো আবার ধারণা, অতিরিক্ত চা পান করলে গায়ের রং কালো হওয়ার সম্ভাবনা থাকে।

তাই ভালোবাসলেও অনেকেই এই পানীয়ের প্রতি তাদের স্বভাবজাত ঝোঁক কমাচ্ছেন বয়সের সঙ্গে সঙ্গে। কিন্তু প্রশ্ন উঠছে, আদৌ কতটা ঠিক বা সত্যি এই তথ্য? আর যদি তা ঠিক হয় তাহলে কি যুক্তি রয়েছে এর পেছনে?

দুধ চা নয়, খেতে হবে লাল চা। কারণ এই লাল চায়ের মধ্যে আসলেই বহু স্বাস্থ্যকর গুণাগুণ রয়েছে। একই সঙ্গে এই পানীয়তে, গুয়ানিন অ্যান্টি-অক্সিডেন্ট, পিউরিন, ট্যানিন, এক্সামিন ইত্যাদি পাওয়া গেছে। আবার এছাড়া ক্যাফেইন, ফ্লোরাইড, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, মিনারেল ইত্যাদিও পাওয়া যায় লাল চায়ে। দুধ না মেশালেই সেই চায়ের রঙ হয়ে যায় লাল।

কয়েকজন নারীর উপর একবার পরীক্ষা করে দেখা যায় যে, লাল চা গ্রহণের ফলে রক্তনালীর প্রসারণ বেশী হওয়ায় হৃদরোগ নিয়ন্ত্রিত হচ্ছে অনেকটাই। আবার চায়ে থাকা ক্যাফেইন অবসাদের মাত্রা কমাতে সাহায্য করে।

লাল চায়ে যে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান উপস্থিত থাকে সেটা মুখের ঘা, ক্যান্সারজনিত সমস্যা অনেকাংশে আটকাতে পারে। আবার এর অ্যান্টি-ব্যাকটেয়িাল গুণ আমাদের মুখের ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করে দাঁতের ক্ষয় সংক্রান্ত সমস্যা দূর করতেও কার্যকর ভূমিকা পালন করে থাকে। কিন্তু চা কখনোই ত্বকের রঙ পরিবর্তন করতে পারে না। কারণ ত্বকের রঙের জন্যে দায়ী ‘মেলানিন’ নামক একটি উপাদান।

তারপরও মাথায় রাখতে হবে যে, এতো গুণ থাকা সত্বেও আপনি যদি ঘন ঘন চা পান করেন তাহলে তা প্রভাব ফেলবেই। স্বাভাবিক খাদ্যাভ্যাস নষ্ট করে দিতে পারে এই পানীয়।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2021/03/21/%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b/feed/ 0
দাঁত ঝকঝকে করবে তেজপাতা https://bangali.shutorang-bangladesh.com/2021/03/21/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a4-%e0%a6%9d%e0%a6%95%e0%a6%9d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/ https://bangali.shutorang-bangladesh.com/2021/03/21/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a4-%e0%a6%9d%e0%a6%95%e0%a6%9d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/#respond Sun, 21 Mar 2021 15:06:24 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=357 সুন্দর হাসি ব্যক্তিত্বকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর সুন্দর হাসির জন্য চাই ঝকঝকে সাদা দাঁত। কিন্তু সবার দাঁতই ঝকঝকে সাদা হয় না। অনেকে দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন। দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত যাওয়া- কিছুই বাদ যায় না। কিন্তু প্রত্যাশিত ফল অধরাই থেকে যায়। এক্ষেত্রে আপনি জেনে বেশ অবাক হবেন, হলদে দাঁত সাদা ঝকঝকে করার জন্য ঘরোয়া কিছু উপাদানই যথেষ্ঠ।

ঘরের মশলা ভাঁড়ারেই আছে তেজপাতা। সাধারণত এই উপাদানটি রান্নাতেই ব্যবহৃত হয়। তবে এই তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর ঝকঝকে করে নিতে পারবেন আপনার দাঁতগুলোকে।

চলুন জেনে নেওয়া যাক, তেজপাতা কিভাবে ব্যবহার করবেন-

উপকরণ:

তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে), কমলা লেবু বা পাতি লেবুর শুকনো খোসা (তেজপাতার সম পরিমাণ), মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২-৩টি।

যেভাবে প্যাক তৈরি করবেন:

তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন। কমলা লেবু বা পাতি লেবুর খোসা লবঙ্গের সঙ্গে গুঁড়ো করে মিশিয়ে নিন। এবার এসব উপকরণের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিতে হবে।

অবশ্যই ভুলবেন না যে ফলের খোসা শুকিয়ে নিতে হবে। কাঁচা অবস্থায় এগুলি দাঁতের ক্ষতি করতে পারে।

ব্যবহার বিধি:

এই গুঁড়োটি সামান্য পানির সঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩ দিন অন্তত এক বেলা দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের মাত্রার ওপর নির্ভর করে সপ্তাহে দুদিন না তিন দিন তা ব্যবহার করা যাবে।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2021/03/21/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a4-%e0%a6%9d%e0%a6%95%e0%a6%9d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/feed/ 0
বাড়িতেই সহজ উপায়ে তৈরি করুন বেসন! https://bangali.shutorang-bangladesh.com/2021/03/20/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf/ https://bangali.shutorang-bangladesh.com/2021/03/20/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf/#respond Sat, 20 Mar 2021 16:05:56 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=353 বাজার থেকে কিনে আনা বেসন ও স্বাস্থ্যসম্মত হয় না। তাই বাসায় বসে নিজেই তৈরি করে নিন বেসন। তাও একদম সহজ ও অল্প সময়ে। চলুন জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে বেসন তৈরির পদ্ধতি –

যেভাবে তৈরি করবেনঃ একটি মিক্সারে ২ কাপ ছোলা বুটের ডাল মসুর ডাল ও দুই চামচ ভাতের চাল নিয়ে মিক্সারে ভালোভাবে মিক্স করুন। ছোলা বুটের ডাল তাড়াতাড়ি মিক্স হবে আর মসুর ডাল হলে মিক্স হতে একটু বেশি সময় নিবে।

কয়েকবার মিক্সারে মিক্স করলে ডাল আর চাল ভেঙে পাউডার এ পরিণত হবে। হয়ে গেলে বেসনের পাউডার গুলো আটা বা চালের গুঁড়োর চালুনিতে চেলে নিন। চালুনিতে থেকে যাওয়া আধাভাঙ্গা ডালগুলো আবার মিক্সারে দিয়ে মিক্স করে চালুনিতে চেলে নিন।

ব্যাস হয়ে গেল বেসন তৈরি। আপনি চাইলেই বাসনার অনেকদিন পর্যন্ত এয়ারটাইট পাত্রে স্টোর করে রাখতে পারেন।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2021/03/20/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf/feed/ 0