অন্যান্য – বাংলার পথে পথে https://bangali.shutorang-bangladesh.com এগিয়ে যাচ্ছে মানুষ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ Sat, 24 Jan 2026 15:35:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 শীতে কাঁপছে সারা দেশ, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে https://bangali.shutorang-bangladesh.com/2021/02/01/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%aa%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/ https://bangali.shutorang-bangladesh.com/2021/02/01/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%aa%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/#respond Mon, 01 Feb 2021 09:31:56 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=330 তীব্র শীতে কাঁপছে সারা দেশ। তাপমাত্রা নেমেছে মৌসুমের সর্বনিম্ন অবস্থানে। পাশাপাশি উত্তর-পশ্চিম দিক থেকে ছুটে আসা কনকনে ঠান্ডা বাতাস ঝাপটা দিয়ে যাচ্ছে। ফলে শীত আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই তীব্র শৈত্যপ্রবাহ আরও প্রায় দুদিন থাকতে পারে।

এ মৌসুমে এটাই সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ। আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটের শ্রীমঙ্গলে, ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে এ মৌসুমে এত ঠান্ডা আর পড়েনি। এর আগে এখানে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত ৩০ ডিসেম্বর ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রাম জেলার রাজারহাটে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, আজ সকালে এখানে কুয়াশা কিছুটা ফিকে হয়ে সূর্যের আলো এসে পড়েছে। তাপমাত্রাও কিছুটা বেড়েছে। আজ তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তর দিক থেকে প্রবল ঠান্ডা বাতাস এসে ঝাপটা দিয়ে যাচ্ছে। ফলে তাপমাত্রা বাড়ালেও শীতের অনুভূতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। শহরে লোক ও যানবাহন চলাচল অনেক কম। মাঠে কৃষিকাজ প্রায় হচ্ছেই না। শীতে জনজীবন জবুথবু হয়ে পড়েছে।

প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি জানালেন, এখানে গত মাঝরাত থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। বেলা ১১টার দিকে রোদ উঠছে, তবে ঠান্ডা হাওয়ায় ঠকঠকিয়ে কাঁপছে সবাই। খুব দরকার না হলে ঘর থেকে বেরোচ্ছে না অনেকে। জীবনযাত্রা মন্থর হয়ে পড়েছে।

আবহাওয়া বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, আজ নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া পুরো ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগ, রংপুর ও খুলনা বিভাগের অনেকাংশ এবং সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, সন্দ্বীপ ও হাতিয়া অঞ্চলের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। মাঝরাত থেকে সারা দেশে ঘন কুয়াশা পড়বে।

আবহাওয়া বিভাগের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু এলাকা বাদ দিয়ে সারা দেশের ওপর দিয়েই তীব্র ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এ মৌসুমে এটাই সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ। আগামী তিন দিন পর্যন্ত এই শৈত্যপ্রবাহের প্রভাব কার্যকর থাকার সম্ভাবনা রয়েছে, এরপর কমে আসবে। এ মৌসুমে আর এমন তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। চলতি মাসের মাঝ নাগাদ উত্তরাঞ্চলের দু-একটি জায়গায় হয়তো বিচ্ছিন্নভাবে শীতের তীব্রতা কিছু বাড়তে পারে।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2021/02/01/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%aa%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac/feed/ 0
সৌদি আরবের পর বাংলাদেশি কর্মীদের এবার ওমানে ফিরে যাওয়ার সুখবর দিলেন – পররাষ্ট্রমন্ত্রী https://bangali.shutorang-bangladesh.com/2020/09/24/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95/ https://bangali.shutorang-bangladesh.com/2020/09/24/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95/#respond Thu, 24 Sep 2020 11:34:04 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=314 বৃহস্পতিবার নিজ দপ্তরে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, কোভিড-১৯ এর কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীরা ১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন।

দেশটির সরকার নোট ভার্বাল দিয়ে জানিয়েছে, যতো বাংলাদেশি দেশে গিয়ে আটকা পড়েছে তারা যদি এখন আবার ওমানে ফিরতে চান ফিরতে পারবেন।

এজন্য কোনো শর্ত বা দূতাবাসের নো অবজেকশন সার্টিফিকেটও প্রয়োজন হবে না।

ওমান যেতে প্রবাসীদের এখন ওমানের ভ্যালিড রেসিডেন্ট আইডি, বৈধ পাসপোর্ট, কোভিড-১৯ পিসিআর টেস্ট সনদ থাকতে হবে। ওমানে ফেরার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, ওমানসহ অনেক দেশ থেকেই প্রবাসীরা দেশে এসে আটকা পড়েছেন। তারা যাতে আবার ফিরতে পারেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সবগুলো দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/09/24/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95/feed/ 0
সৌদি প্রবাসীদের জন্য চলতি মাসেই বিমানের বিশেষ ফ্লাইট https://bangali.shutorang-bangladesh.com/2020/09/24/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4/ https://bangali.shutorang-bangladesh.com/2020/09/24/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4/#respond Thu, 24 Sep 2020 06:30:53 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=311 বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দেশে আটকে পড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যেসব প্রবাসীরা সৌদি থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে এসে লকডাউনের কারণে আর ফিরতে পারেননি, তাদেরকে সৌদি ফেরাতে আরও দুইটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমানের বিশেষ এই ফ্লাইট দুইটি পরিচালনা করা হবে।

বিমান বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমানের যেসব যাত্রী ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন কেটেছিলেন তাদের আগামী ২৬ সেপ্টেম্বর (ঢাকা-জেদ্দা) ও ২৭ সেপ্টেম্বর (ঢাকা -রিয়াদে) যাত্রীবাহী ফ্লাইটে সৌদি আরব নিয়ে যাওয়া হবে।

এর আগে বিমানের বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট সৌদি গেলেও সেখানে যাত্রী নেয়া হয়েছিল নিবন্ধন ও ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। এবারই প্রথম রিটার্ন টিকিট কাটা যাত্রীদের অগ্রাধিকার দেয়া হলো।

বিমান বাংলাদেশ তাদের বিজ্ঞপ্তিতে জানায়, ১৬ ও ১৭ মার্চের ফিরতি টিকেটধারী যাত্রীদের এই ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ আগামীকাল ২৪ সেপ্টেম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিমান আরও জানায়, নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তবে অন্য তারিখের যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছতে হবে; বিধায় সকল যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/09/24/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%a4/feed/ 0
কক্সবাজারে রেল চলাচল শুরু হলে পর্যটন শিল্প ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: রেলমন্ত্রী https://bangali.shutorang-bangladesh.com/2020/09/13/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/ https://bangali.shutorang-bangladesh.com/2020/09/13/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/#respond Sun, 13 Sep 2020 03:42:41 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=301 রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে একটি পরিপূর্ণ আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েই কাজ করছেন। ঢাকা থেকে কক্সবাজার রেল চলাচল শুরু হলে দেশের পর্যটন শিল্পে ও অর্থনৈতিক খাতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাস্তবায়নাধীন কক্সবাজার রেলওয়ে স্টেশন, দোহাজারী-কক্সবাজার ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী এসব কথা বলেন।

এসময় কক্সবাজার সদরের ঝিলংজা হাজিপাড়া, রামু ফতেখাঁরকুলসহ বিভিন্ন স্থানে কাজের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী। এছাড়া বাস্তবায়নাধীন রেল স্টেশনের কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ এবং জেলা প্রশাসনের কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

সেখানে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ২০২২ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্প সমাপ্ত ও ঢাকা হতে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল চালু হবে। তার আগে ক্ষতিগ্রস্তদের টাকা যথানিয়মে হস্তান্তর করা হবে। ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিপূরণের বাইরে থাকবে না।

বক্তব্য শেষে প্রকল্পের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ৫ জন ভূমি মালিককে প্রায় ১ কোটি টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, প্রকল্প পরিচালক মো: মফিজুর রহমান, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন ২ দিনের সফরে শুক্রবার (১১ সেপ্টেম্বর) কক্সবাজার আসেন। বেসরকারি একটি বিমানযোগে বেলা ১১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। বিকেলে ‌’দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্প’ এর ভূমি অধিগ্রহণ সংক্রান্ত মতবিনিময় সভা করেন। শনিবার ‘রেললাইন নির্মাণ প্রকল্প’ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন শেষে বিকেলে সড়কপথে চট্টগ্রাম সার্কিট হাউসের উদ্দেশ্যে রওয়ানা দেন মন্ত্রী।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/09/13/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/feed/ 0
করোনা ভাইরাসের কারণে বিমানের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা আর থাকছে না। https://bangali.shutorang-bangladesh.com/2020/09/13/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae/ https://bangali.shutorang-bangladesh.com/2020/09/13/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae/#respond Sun, 13 Sep 2020 03:34:55 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=297 আজ ( ১৩ সেপ্টেম্বর, রবিবার ) থেকে প্লেনের সিটগুলোতে যাত্রী বসায় কোনো বিধিনিষেধ থাকছে না। পাশাপাশি সিটগুলোতে যাত্রীরা বসতে পারবেন। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মফিদুর রহমান বলেন, আগে এক সিটে যাত্রী বসলে পাশের সিট খালি রাখা হতো। এখন থেকে আর সেই নিয়ম থাকছে না। পাশাপাশি সিটগুলোতে যাত্রী বসতে পারবে। তবে আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্লেনের শেষ দুটি সারির সিটগুলো খালি রাখতে হবে।

করোনা ভাইরাসের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

পরবর্তীতে, এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের দুই দেশ ওমান ও বাহরাইনের বিমান যোগাযোগ চালু হয়েছে। ইতোমধ্যে এই দুই দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে তিন বিদেশি এয়ারলাইন্স।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/09/13/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae/feed/ 0
বরিশালে ইলিশের কেজি ৫শ’ টাকা! https://bangali.shutorang-bangladesh.com/2020/09/06/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%ab%e0%a6%b6-%e0%a6%9f/ https://bangali.shutorang-bangladesh.com/2020/09/06/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%ab%e0%a6%b6-%e0%a6%9f/#respond Sun, 06 Sep 2020 06:58:47 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=252 বরিশালের ইলিশ মোকামের পাইকারি বাজারে শনিবার ২২ হাজার টাকা মণদরে বিক্রি হয়েছে কেজিদরের ইলিশ। এই দরের হিসাবে প্রতি কেজি ইলিশের দাম পড়েছে ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা। গত কয়েক বছরের মধ্যে এটিই ছিল ইলিশের সর্বনিম্ন বাজারদর। সাগরে ধরা পড়া বিপুল পরিমাণ ইলিশ মোকামে আসার পাশাপাশি স্থানীয় বাজারে ক্রেতার অভাব আর ভারতে ইলিশ পাচার বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে বরিশালে ইলিশের দর আরও কমবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

সরেজমিন নগরীর পোর্টরোড ইলিশ মোকামে গিয়ে দেখা যায়, এক কেজি সাইজের ইলিশ খুচরা ৫শ’ থেকে সাড়ে ৫৫০ টাকা এবং পাইকারি প্রতি মণ ২২ হাজার টাকা, যা আগের দিনে প্রতি মণ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৬ হাজার টাকায়। ৫শ’ থেকে ৮শ’ গ্রামের প্রতি মণ ১৮ হাজার এবং খুচরা মূল্য প্রতি কেজি ৪৫০ টাকা, আগের দিনের মূল্য ছিল প্রতি কেজি ৬শ’ থেকে ৬৫০ টাকা। প্রতি মণ জাটকা (৩শ’ থেকে ২৫০ গ্রামের ওপরে ৪শ’ গ্রাম পর্যন্ত) ১০ হাজার টাকা এবং খুচরা মূল্য প্রতি কেজি ২৫০ টাকা। কিছুদিন আগেও যার প্রতি মণ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়।

পোর্ট রোডের আড়তদার তালুকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কবির হোসেন বলেন, ‘গত তিন-চার দিন মোকামে সাগরের ইলিশের আমদানি বেশি। বিশেষ করে শুক্রবার আমদানি ছিল তুলনামূলক বেশি। তাই বিক্রিও হয়েছে পানির দরে।

মৎস্য আড়তদাররা জানান, ইলিশের আমদানি বেড়েছে কয়েকগুণ। শুক্রবার মোকামে সর্বোচ্চ তিন হাজার মণের বেশি ইলিশ আমদানি হয়েছে। যা বর্তমান মৌসুমের সর্বোচ্চ। এ কারণে ইলিশের দামও অনেক কমেছে। ইলিশের আমদানি বাড়লেও ব্যবসায়ীদের মুখে হাসি নেই। কারণ ইলিশের আমদানি বেশি হলেও ক্রেতার সংখ্যা কম। এমন পরিস্থিতি যে ফ্রিজিং করারও কোনো সুযোগ নেই। কেননা বাংলাদেশে ফ্রিজিং করা মাছের চাহিদা নেই।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘এখন ইলিশের ভরমৌসুম। তার মধ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে ইলিশ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা উঠে গেলেও বৈরী আবহাওয়ার কারণে জেলেরা ১৭ থেকে ১৮ দিন সমুদ্রে যেতে পারেনি। এই সময়ের মধ্যে ইলিশ অনেক বড় হয়েছে। এর মধ্যে ইলিশ ধরার দুটি জো ছিল। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় দুটি জোতেই ইলিশ শিকার হয়নি। এখন যখন জেলেরা ইলিশ শিকার করতে যাচ্ছে সব ইলিশ একসঙ্গে ধরা পড়ছে। তাই মোকামগুলোতে ইলিশের আমদানি বেড়েছে। কমেছে সাগরের ইলিশের দামও। তবে নদীর ইলিশ এখনও উঠতে শুরু করেনি। নদীর ইলিশের দামও বেশি। কিছুদিনের মধ্যে নদীর ইলিশের আমদানিও বেড়ে যাবে বলে আশাব্যক্ত করেন তিনি।

— সংগৃহীত খবর

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/09/06/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%ab%e0%a6%b6-%e0%a6%9f/feed/ 0
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার… https://bangali.shutorang-bangladesh.com/2020/08/31/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%97%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0/ https://bangali.shutorang-bangladesh.com/2020/08/31/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%97%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0/#respond Mon, 31 Aug 2020 06:30:47 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=155 অনেক দিন ভেবেছি যে কিছু একটা লিখব কিন্তু আর পারছি না তাই আজ লিখছি…আমরা কি পারি না রাজনীতি কে একটা প্রতিষ্ঠান হিসাবে দেখতে, যেখানে আমরা সবাই মিলে মিশে কাজ করবো। ভাল না করলে সবাই মিলে এক হয়ে তার প্রতিহত করবো আর ভাল করলে তাকে আমরা সমর্থন করবো। আমরা এমন একটা দেশ গড়ব যেখানে সবাই সবার অবস্থান থেকে কাজ করে যাবে যেন পৃথিবীর মানচিত্রে আমাদের দেশ উজ্জ্বল তারার মত জ্বলতে থাকে। পৃথিবীর যে সকল দেশে আমাদের ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু, বান্ধব আছে তারা যেন নিজের দেশের কথা বলতে গর্ব বোধ করে, আর সেই সাথে আমাদের বিদেশি বন্ধুরাও আমাদের কে সন্মান করতে পারে। আসুন আমরা সবাই মিলে মিশে কাজ করি। আর যারা রাজনীতি করেন বা দেশের বিভিন্ন পদে অবস্থান করছেন তাদের কাছে আমাদের আবেদন, যেন তারা এমন একটা উপায় বের করেন যাতে সবারই অংশগ্রহণ থাকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার।

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/08/31/%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%97%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
একটি মিস কল বদলে দিতে পারে অনেক কিছু… (মিস কল) https://bangali.shutorang-bangladesh.com/2020/08/31/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/ https://bangali.shutorang-bangladesh.com/2020/08/31/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/#respond Mon, 31 Aug 2020 06:24:47 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=152 একটি মিস কল বদলে দিতে পারে একটি ছেলের জীবন। আমার বন্ধু রাশেদ এর জীবনেও তেমটা ঘটে ছিল। একদিন রাশেদের মোবাইলে একটি মিস কল আসে। কিন্তু রাশেদ সেই মিস কল এর কোন উত্তর দেয়নি, যেহেতু সেটা একটা অপরিচিত কল ছিল। দুইদিন পর সেই নাম্বার থেকে আবার একটি মিস কল। তারপর আবার। এভাবে সেই নাম্বার থেকে তিনটি মিস কল আসলো। কিন্তু রাশেদ তাতে কোন উত্তর করলো না। বিরক্ত হয়ে সেই মিস কল প্রদানকারি নিজেই কল করলো রাশেদকে।

নিলিমাঃ হেলো, আপনি কে বলছেন? আপনার নাম কি?

রাশেদঃ জি আমি একটা মানুষ, আর আমার নাম রাশেদ। আপনি কাকে চাচ্ছেন?

নিলিমাঃ আপনাকে কতগুলো মিস কল দিলাম। আপনি আমাকে কল করলেন না যে, এটা কিন্তু ঠিক না। কোন জরুরী ফোনও তো হতে পারতো।

রাশেদঃ দেখেন। আমি অপরিচিত নাম্বার থেকে মিস কল করলে, সেই মিস কলের নাম্বারকে ফোন করি না। আর আপনি বললেন না যে, কোন জরুরী ফোন ও তো হতে পারত। কোন জরুরী ফোন হলে আমাকে ফোন করত। মিস কল করতো না। আর ভালো কথা আমি কিন্তু আপনাকে চিনিনা। তাই আপনাকে সব কথা বলার প্রয়োজন মনে করছি না। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি। আপনি কে? আর আপনি কাকে চাচ্ছেন?

নিলিমাঃ আমার নাম নীলিমা। আমি কি আপনার সাথে কথা বলতে পারি?

রাশেদঃ আমি কি আপনাকে চিনি? আমার তো মনে হয় আমি আপনার সাথে কখনও কথা বলিনি। দেখেন আমি অপরিচিত কারো সাথে কথা বলি না। আমি এখন ফোন টা রাখবো।

নিলিমাঃ এত ঢং করেন কেন? বেশি দেমাগ দেখানো ঠিক না।

— এই বলে মেয়েটি ফোনটা রেখেদিল। রাশেদ তো অবাক হয়ে ফোন টার দিকে চেয়ে থাকল। তারপর সে তার কাজে মনোনিবেশ করলো। রাত তখন ১২টা বেজে ১০ মিনিট। সেই নাম্বার থেকে আবার ফোন। না এবার কোন মিস কল দেইনি।

নিলিমাঃ হেলো, রাশেদ ভাই বলছেন?

রাশেদঃ হ্যাঁ, আপনি কে বলছেন?

নিলিমাঃ আপনি আমাকে চিনতে পারছেন না? আমি নীলিমা। কিছুক্ষণ আগে আপনার সাথে আমার কথা হয়েছিল।

— রাশেদ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরী করে। সে সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আছে। সে একটা প্রোজেক্ট নিয়ে খুবই বেস্ত আছে। তাই সে একটু অন্য চিন্তিত ছিল।

রাশেদঃ ও হ্যাঁ। চিনতে পেরেছি। কেমন আছেন?

নিলিমাঃ আমি ভাল আছি। একটা কথা বলার জন্য আপনাকে আমি এত রাতে কল দিয়েছি। আপনি কিছু মনে করছেন নাতো?

রাশেদঃ না। কি বলবেন তাড়াতাড়ি বলবেন। আমি এখন ঘুমোতে যাব। সকালে আমার অফিস আছে।

নিলিমাঃ আচ্ছা আপনি এতো মুড দেখান কেন? আমি আপনার ঘুম নষ্ট করব না। আমি সকালের ব্যবহারের জন্য লজ্জিত এবং দুঃখিত। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। ভাল থাকবেন। শুভ রাত্রি।

— রাশেদকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দিল। রাশেদ বুজতেই পারল না সে কি কোন স্বপ্ন দেখছে নাকি অন্য কিছু? কিছুক্ষণ ভাবতে ভাবতে রাশেদ ঘুমিয়ে পরল…

যাই হোক, ভাবলাম বাকি কথা গুলো এবার লেখা শুরু করি.।

ঘুম থেকে উঠে রাশেদ নাস্তা করে অফিস চলে গেলো। তারপর দুই দিন কেটে গেলো। একটি মিসকল পেয়ে রাশেদ মোবাইল এর স্ক্রীন এ চোখ যায়। রাশেদ তখন অফিস বসে কাজ করছিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার কাজে করতে লাগলো।

— এখন সন্ধ্যা ৬:৩০ বাজে। রাশেদ সবে মাত্র অফিস থেকে বাসায় আসে। ফ্রেশ হবার ও সুযোগ হইনি তার। একটা মিস কল আসে। তারপর কিছুক্ষণ পর সেই নাম্বার থেকে আবার ফোন আসে, এবার কিন্তু মিস কল না।

রাশেদঃ হেলো। কে বলছেন?

নিলিমাঃ আমি নিলিমা। আপনি কি রাশেদ ভাই বলছেন?

রাশেদঃ জি বলছি।

নিলিমাঃ আমি নিলিমা। চিনতে পেরেছেন?

রাশেদঃ ওহ নিলিমা। জি চিনতে পেরেছি। কেমন আছেন?

নিলিমাঃ জি আমি ভাল আছি। আপনি?

রাশেদঃ আমিও ভাল আছি। তারপর কিরছিলেন?

রাশেদ এর কথার উত্তর না দিয়ে…

নিলিমাঃ আজকে আপনাকে আগেও ফোন করেছিলাম। আপনি ফোন ধরেন নাই।

রাশেদঃ কই নাতো। কিছুক্ষণ চিনটা করে ওহ আপনি ফোন দেয়েছিলেন? আসলে আপনি আমাকে মিস কল দিয়েছিলেন। আর আমি তখন একটা কাজে বেস্ত ছিলাম।

নিলিমাঃ ও দুঃখিত, আপনি তো আবার মিস কল দেখলে ফোন করেন না। আচ্ছা আপনি আমার নাম্বারটা সেভ করে রাখেননি? তাই না? বুজলাম

রাশেদঃ আসলে আপনার সাথে আমার যে আবার কথা হবে, সেটাই তো জানতাম না।

নিলিমাঃ আচ্ছা! আপনি কি সবার সাথে এইভাবেই কথা বলেন?

রাশেদঃ কেন বলেন তো?

নিলিমাঃ না এমনিতে।

— এইভাবে তারা প্রায় ১০ মিনিটের মত কথা বলে ফোনটা রেখে দিলো।

তিনদিন পর —
রাশেদ একটা মিস কল পায়। এবার রাশেদ সেই নাম্বার টা চিনতে পারে। কারণ নাম্বার টা রাশেদের মোবাইলে সেভ করা ছিল। নাম্বার টা ছিল নিলিমার। বরাবরের মত সে কোন কল করলো না। তবে রাশেদের ঠোটের কোনে একটা হাসি ফুটে এলো। এবার মেয়েটি মিস কল না দিয়ে কল করলো রাশেদকে।
নিলিমাঃ হেলো, রাশেদ ভাই বলছেন?

রাশেদঃ জি বলছি।

নিলিমাঃ চিনতে পেরেছেন আমাকে?

রাশেদঃ জি, চিনতে পেরেছি। আপনি কেমন আছেন?

নিলিমাঃ জি আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

রাশেদঃ আমি ভালো আছি।

নিলিমাঃ আচ্ছা আমি কি আপনার সাথে কথা বলতে পারি। তবে এখন না। রাতে আপনাকে কল করব আপনি কিছু মনে করবেন না তো।

রাশেদঃ না। তবে আমি একটু তাড়াতাড়ি ঘুমতে যাই। আমি রাতে বেশীক্ষণ কথা বলতে পারি না।

নিলিমাঃ আচ্ছা। আমি আপনাকে বেশি রাত পর্যন্ত জেগে রাখব না। কেন জানি আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা এখন রাখি পরে কথা হবে। ভালো থাকবেন।

রাশেদঃ আপনিও ভালো থাকবেন।

— ফোনটা কেটে গেলো। রাশেদ ভাবছে মেয়েটি আমার সাথে কি কথা বলতে চায়? কিছুক্ষণ চিনটা করে সে তার কাজে মনোনিবেশ করে।

রাশেদ সন্ধ্যা ৭ টায় বাসায় ফেরে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় আসে। একটা গল্পের বই পরতে পরতে রাশেদের চোখে ঘুম চলে আসে। তখন বাজে রাত ৯ টা ৫০ মিনিট। হটাত ফোনের শব্দ পেয়ে রাশেদের ঘুম ভেঙ্গে যায়। কে যেন মিস কল দিলো। মোবাইলের স্ক্রীন টা জ্বলে আবার নিভে গেল। রাশেদ ফোন টা হাতে নিয়ে দেখল যে নিলিমা মিস কল দিয়েছে। রাশেদ দেখতে না দেখতে আবার কল আসলো। তবে এবার মিস কল না। সত্যিকারের কল।
নিলিমাঃ রাশেদ ভাই বলছেন?

রাশেদঃ জি বলছি।
নিলিমাঃ দুঃখিত। আমি মনে হয় বেশি দেরি করে ফেলেছি।

রাশেদঃ না না ঠিক আছে।

নিলিমাঃ কি করছিলেন?

রাশেদঃ না তেমন কিছুনা। একটা বই পরতে পরতে ঘুমিয়ে পরেছিলাম। আপনার ফোন পেয়ে ঘুমটা ভেঙ্গে গেল।

নিলিমাঃ আমি সত্যি দুঃখিত। আপনার ঘুমটা ভেঙ্গে দিয়েছি বলে। আসলে আমি একটা কাজে বেস্ত হয়ে পরেছিলাম। তাই আপনাকে ফোন করতে দেরি হয়ে গেল। আপনি কিছু মনে করেন নাই তো।

রাশেদঃ না না ঠিক আছে। আপনার কথা বলেন। আপনি কি করেন? কোথায় থাকেন? ইত্যাদি ইত্যাদি…

নিলিমাঃ আরে আরে আপনি তো আমাকে জেরা করা শুরু করলেন। বলবো বলবো সব ই বলবো। এতো তারা হুরার কি আছে। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে। করব?

রাশেদঃ বলুন কি জানতে চান?

নিলিমাঃ আপনি একা থাকেন? না মানে , আপনার সাথে আর কে কে থাকেন?

রাশেদঃ একটু হেসে। আমি একাই থাকি। আমার বাবা মা আমেরিকা থাকেন।

নিলিমাঃ আপনি বিয়ে করেন নাই?

রাশেদঃ আমি বিয়ে করলে কি এতো রাতে আপনার সাথে কথা বলতে পারতাম। হটাত এই প্রশ্ন?

নিলিমাঃ না এমনিতেই।

রাশেদঃ আচ্ছা আপনার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আমি কি এখন ঘুমাতে যেতে পারি?

নিলিমাঃ একটু মন খারাপ করে। দুঃখিত আপনাকে এতো রাতে বিরক্ত করার জন্য। গুড নাইট।

— মেয়েটি রাশেদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন টা রেখে দিলো

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/08/31/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
যা চেয়েছি আমি তা পাইনি, যা পেয়েছি আমি তা চাইনি… https://bangali.shutorang-bangladesh.com/2020/08/31/%e0%a6%af%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%aa/ https://bangali.shutorang-bangladesh.com/2020/08/31/%e0%a6%af%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%aa/#respond Mon, 31 Aug 2020 06:21:12 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=149 সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আগের লেখাটা পড়ার জন্য

সবাই হয়তো ভাবছেন যে, আমার এই শিরোনাম এর মানে কি? প্রতিটি মানুষের কাছে অনেক চাওয়া পাওয়ার কিছু থাকে, ঠিক তেমনি আমারও আছে। চেয়েছিলাম আমরা আমাদের দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবো, যাতে থাকবে আধুনিকতার ছোঁয়া। যখন বাসা থেকে বের হবো তখন আমরা দেখব চারপাশে পরিস্কার সব রাস্তাঘাট. মানুষজন, যে বাহনে চরবে সেই বাহনে থাকবে আধুনিকতার সব সুযোগ সুবিধা।

মাঝে মাঝে যখন আমি ইংরেজি ছবি দেখি, সেখানে দেখি আধুনিকতার সব নিদর্শন। আমাদের প্রবাসী ভাইদেরকে জানাই অনেক ধন্যবাদ। আপনারা কত কষ্ট করে আমাদের থেকে দূরে যেয়ে টাকা উপার্জন করছেন এবং তা আমাদের দেশের উন্নয়নের কাজে নিজেদেরকে সংপৃক্ত করছেন। সবাইকে সালাম জানাচ্ছি…

যাই হোক আসল কথায় আসি…

আজকে আমি বের হয়েছিলাম বাসে করে অফিসে যাব বলে। যথারিতি বাসা থেকে বের হলাম। প্রথমে রিকশা নিয়ে বাস স্ট্যান্ড গেলাম। যেয়ে দেখি বাস তখনও স্ট্যান্ড এ আসে নাই। আমিও যথারীতি সবার সাথে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি বাস আসলো। আমি অনেক কষ্ট করে সেটিতে উঠতে পারলাম। বাসটার মান তেমন কোন ভালছিল না। কিন্তু চড়ে খুব মজা লাগছিল। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। এমন ভাবে কথা বলছে দেখে মনে হচ্ছে তারা একে অপরকে অনেক আগের থেকে চেনে। হঠাৎ এক জনের কথা আমি শুনতে পারলাম। সে দেশ নিয়ে কথা বলছে। আমি আমার কানটা একটু খাড়া করে শুনার চেষ্টা করলাম, যাতে কথা গুলো পরিষ্কার শুনতে পাই। বিষয়টা ছিল আজকের যোগাযোগ বাবস্থা। সেখানে বিষয়টা ছিল অনেকটা এইরকমের।

প্রতিদিন আমাদের অফিস যাওয়া আসায় যে পরিমান সময় নষ্ট হয় তা যদি হিসেব করা যায় তাতে সেই সময় দিয়ে আমারা বর্তমানে যে পরিমাণ উৎপাদন করি তার চেয়ে অনেক বেশি উৎপাদন করতে পারতাম। এর জন্য যেটা দরকার সেটা হল যোগাযোগের মাধ্যমটা কে আধুনিকায়ন করা। যেমন বলা যেতে পারে লোকাল ট্রেন বেবস্থা চালু করা। যেটা কিনা প্রতি ১৫মিনিট পর পর আসা যাওয়া করবে। ট্রেন বেবস্থা কে এমন ভাবে পরিচালনা করতে হবে যাতে করে ঢাকার চারপাশে থাকবে। এতে করে এক দিকে মানুষের সময় নষ্ট হবে না আবার অন্য দিকে আর্থিক ভাবেও তারা লাভবান হবে।

মানুষ যখন সময় মত তার অফিস করতে পারবে ঠিক তেমনি বাসায় এসে তার পরিবারকেও সময় দিতে পারবে। এতে করে মানুষটি যে শান্তি পাবে তা পরবর্তী কাজের উৎসাহ আগের থেকে অনেক বেশী পরিমানে বেড়ে যাবে। এইভাবে তার উৎপাদন ক্ষমতাও অনেক বেশী হবে।

যাই হোক আজকে থেকে আমি মনে মনে নিজেকে মানিয়ে নিলাম যে মাঝে মাঝে বাসে বা গনপরিবহনে যাতায়াত করবো। হয়তো এইভাবে যাতায়াতের মাধ্যমে অনেক কিছু জানতে পারবো। আর দেশ গড়ার ইচ্ছাটা আমার মাঝে আগের থেকে আরও বলিষ্ঠ হবে।

আমি ধন্যবাদ দিতে চাই যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন।

আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে। আজকে এই পর্যন্তই…

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/08/31/%e0%a6%af%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%aa/feed/ 0
মা আমার মা https://bangali.shutorang-bangladesh.com/2020/08/31/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be/ https://bangali.shutorang-bangladesh.com/2020/08/31/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be/#respond Mon, 31 Aug 2020 06:13:44 +0000 https://bangali.shutorang-bangladesh.com/?p=146 আমি একজন মায়ের কথা বলবো, উনি হচ্ছেন আমার “মা”। আমার মামনি, আমার জান্নাত। আমারা সবাই মৃত্যুর পর জান্নাতে যেতে চাই। আমিতো পৃথিবীতেই জান্নাত পেয়েগেছি। সেই জান্নাতের স্পর্শ সব সময় আমার কাছে থাকে। জান্নাতের সেই মধুর ঘ্রাণ আমার মায়ের সেই আঁচলের নিচে। তাই যখনই মাকে কাছে পাই তখনই মায়ের সাথে খুনসুটি, একটু আদর, একটু ভালবাসা, একটু রাগ, একটু অভিমান, একটু আবদার করেই যাই। মাকে নিয়ে কখনই অনেক দূরে বেড়াতে যাওয়া হয়নি। সময়ছিল না বলে, যেতে পারি নাই, এই কথাটা বললে সেটা হবে মস্ত বড় পাপ। আর আমি অন্তত সেই পাপের ভাগীদার হতে চাই না। হ্যাঁ মাঝে মাঝে চেষ্টা করেছি কোথাও নিয়ে যেতে কিন্তু পারি নাই। যাই হোক আমি এইখান থেকে অন্য কথায় যেতে চাই। আমি কি করেছি বা আর কি করতে পারতাম সেটা এখনই বলছি না। অনেক কিছু বলার আছে। আল্লাহ্‌ তায়ালার কাছে দোয়া করি যাতে আমাকে সেই তাওফিক দেন যাতে আমি আমার মনের ইচ্ছেটুকু পুরন করতে পারি। হে মহান রাব্বুল আল-আমীন, আমার মাকে আপনি হায়াত দারাছ করুন, সুস্থতা দান করুন, অনেক অনেক অনেক বেশি শান্তিতে ও সুখে রাখুন। মহান আল্লাহ্‌ পাকের কাছে দোয়া করি, যেন আমার মা তার সব ছেলে, মেয়ে, নাতি, নাতনি নিয়ে সুখে থাকতে পারে। আমীন।

আজকে খুব বেশি মাকে নিয়ে লিখতে ইচ্ছে করছে তাই সেই সাহসটা করেই ফেললাম। আমি জানি যাই আমি লিখব, তা আমার মাকে নিয়ে সেটা হবে আমার মূর্খতা। কারন মাকে নিয়ে লিখবার মত সেই ক্ষমতা আমার নাই? আমি যদি মায়ের পেট থেকে লিখা শুরু করতে পারতাম আর আমার মৃত্যু আগে পর্যন্ত সেই লিখাটা চালিয়ে যেতাম তাহলেও সব লিখতে পারতাম না। আসলে মাকে নিয়ে লিখার মত যেই শব্দ, বাক্য জানা দরকার তার বিন্দু মাত্র আমার মধ্যে নাই। যেই মা সারাটি জীবন আদরে, সোহাগে, ভালবাসায় এবং প্রয়োজনে শাসনে বিভিন্ন চরিত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন। সেই মাকে নিয়ে লিখাটা অসম্ভব। তারপরও মাকে নিয়ে কিছু লিখতে ইচ্ছে করছে।

আমারা ৭ ভাই বোন। ৫ ভাই (২ ভাই মারা গেছেন আল্লাহ্‌ পাক আমার ভাইদেরকে বেহেশত নছিব করবেন ইনশাআল্লাহ) ও ২ বোন। এখন আমরা ৩ ভাই ও ২ বোন। আমি আমার মায়ের ছোট সন্তান। আমি অনেক লাকি যে আমি এই পরিবারের একজন অতি সামান্য একজন সদস্য হতে পেরে। নিজেকে অনেক ধন্য মনে হয়। আমার বাবা ছিলেন একজন অবসর প্রাপ্ত সরকারী চাকুরিজীবী। তাই বাবা এখন পুরোপুরি ঘর সংসার নিয়ে বেস্ত, মানে মাকে অনেক বেশি সময় দিতে পারছেন। আমার বাবা আমার আইডল। বাবাকে দেখেছি প্রতিটি কাজে কিভাবে নিখুঁত ভাবে করতে হয়। সব সময়ই আমরা বাবার কাছে হেরে যাই। আসলে বাবাই আমাদেরকে এখনও তার ছোট ছোট সন্তান মনে করেন। তাই কাজ বা দায়িত্ব দিতে চান না, যাতে আমাদের কষ্ট না হয়। এখনও তিনি আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে সব কাজ করতে পারেন। খুব বেশি কাজে বেস্ত না থাকলে কোন কাজই আমাদের করতে দেন না। আল্লাহ্‌ পাক আমার বাবাকে হায়াত দারাছ ও সুস্থতা দান করুন। আজকে বাবাকে নিয়ে বেশি কিছু লিখব না, কারন শুধু বাবাকে নিয়ে আবার কিছু একটা লিখার দুঃসাহস করবো। আল্লাহ্‌ পাক যেন আমার সেই ইচ্ছাটাও পুরন করেন।

আমার মাকে নিয়ে, আমি জানি আমার অনেক কিছু করার ছিল বা এখনও করার আছে। তাই মাঝে মাঝে মাকে নিয়ে চিন্তা করি কি করা যায়, যাতে মায়ের মুখে একটু হাসি দেখতে পারি। মায়ের হাসিতে কি যেন একটা ব্যাপার আছে। যখনই আমার মাকে হাসতে দেখি, তখন মনের ভিতর কি যেন একটা তৃপ্তি এসে প্রাণটাকে শীতল করে দেয়। তাই এই হাসিটুকু যেন সব সময় মায়ের মুখে দেখতে পারি সেই চেষ্টাই করে যাব। আমি বারবার চেষ্টা চালিয়ে যাব। খুব ছোট ছোট কিছু, মাকে অনেক বেশি আনন্দ দেয়। আমি সেই আনন্দটুকু আমি মাকে দিতে চাই। মা নিজে থেকে কখনই কিছু চাননি। আর চান না বলে, আমার অনেক মন খারাপ ও রাগ হয়। আমি অনেক ভাবে চেষ্টা করেছি বা এখনও করি। কিন্তু কখনই কিছু দিতে পারি নাই। এটা আমার অপারগতা। আমার “মা” খুবই সাধারণ একজন। কিন্তু আমার মা আমার পৃথিবীতে থাকা জান্নাত। আমি এখন আমার মায়ের কাছে থাকতে পারছিনা কিন্তু আমার মনটা সবসময় আনচান করে মাকে দেখার জন্য। আমি আমার মনের ভাবনাটুকু কখনই মায়ের কাছে প্রকাশ করিনাই। কারন আমি জানি যখনই আমি আমার মনের কথা প্রকাশ করবো, তখনই “মা” আমাকে বিভিন্ন ভাবে বুঝাবে কিন্তু সেই বুঝাটা আমি বুজতে চাই না। এখন আমিও বাবা হয়েছি, হয়েছি একজনের স্বামী। আমার ছেলে এখন খুবই ছোট। মহান আল্লাহ্‌ তায়ালার কাছে দোয়া করি যেন, আল্লাহ্‌ পাক তাকে হায়াত দারাছ করেন, সুস্থ রাখেন, মানুষের মত মানুষ করেন।

আমি আমার মায়ের ভালবাসাকে কখনই ভুলে থাকতে পারব না। বিয়ে হয়ে যাওয়ার পর সন্তান নাকি পর হয়ে যায়। কিন্তু আমি কখনই সেই কথা মানতে পারব না। কারন প্রতিটি সন্তানই চায় তার মায়ের সাথে থাকতে। কিন্তু কিছু কিছু পারিবারিক কারনে অনেকই সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হচ্ছে। এইখানে কার কতটুকু দোষ আছে, সেই বিচার করার ক্ষমতা আমাকে আল্লাহ্‌ পাক দেন নাই। তাই সেই বিষয়ে কথা বলার আমার আপাতত কোন ইচ্ছাই না। তবে একটা কথা বলতে চাই, মহান আল্লাহ্‌ তায়ালা সবাইকে তাদের বাবা মায়ের সাথে থাকার সৌভাগ্য প্রদান করেন। আর আমি এখনও এতো মডার্ন হতে পারি নাই, যে বাবা মাকে ছাড়া কিছু চিন্তা করবো। আর মহান আল্লাহ্‌ পাকের কাছে আমার চাওয়া যেন, সেই তথাকথিত মডার্ন (এইখানে মডার্ন বললাম এইকারনে যে, কেউ কেউ হতো চান বাবা মা অথবা শ্বশুর শাশুড়ি ছাড়া একা থাকতে। তারা নাকি নিজেদেরকে এই সমাজের মডার্ন পরিবার ভাবেন।) যেন কখনই আমাকে না বানায়।
এইখানে একটা কথা আমি শেয়ার করতে চাই। এটা আমার সাথে ঘটে যাওয়া সত্যি একটা মুহূর্ত। বেশ কিছুদিন আগে আমি একটা বিদেশী প্রতিষ্ঠানে কাজ করতাম। সেই কাজের সুবাদে আমার বেশ কিছু টাকা উপার্জন হতে লাগল। সেইখানে ২ বছর কাজ করার পর প্রতিষ্ঠানটি বন্ধকরে দেওয়া হয়। তারপর আমি কিছুদিন বেকার ছিলাম। সেই বেকারত্তের সুযোগ নিয়ে আমি বেশ দুরন্তপনা হয়ে উঠেছিলাম। কখন ঘুম থেকে উঠবো, কখন ঘর থেকে বের হব, কি খাব, কখন খাব, বাসায় কখন ফিরব তার কোনটারই হিসাব ছিল না। নাওয়া খাওয়া বাদ দিয়ে শুধুই আড্ডা র আড্ডা। আমি বলছিনা যে, আড্ডা দেওয়া ভালো না। মানে সব কাজের সময় যদি সেই আড্ডাতেই চলে যায় তাহলে পরিবারের বাকি সদস্যদের একটু ঝামেলা পোহাতে হয় বৈকি। যাই হোক, আসল কথায় আসি। এইরকমের একদিন – আমি খুব লেট করে একদিন বাসায় যাই। বাসার কলিং বেল বাঁজাতেই আমার আইডল মানে আমার বাবা আমাকে জিজ্ঞাসা করলেন এতক্ষণ আমি কি করলাম, কেন এতো দেরি হল। সব কথাই কিন্তু আমাদের বাড়ির দরজার সামনে হচ্ছিল। বাবা তখন ও আমাকে বাসার ভিতর প্রবেশ করার অনুমতি দেন নাই। যার দরুন আমি দরজার সামনে থেকেই কথা চালিয়ে গেলেম। কথার মাঝে হটাত করে বাবা, কিছু কথার ফুলঝুরি নিয়ে বসলেন। আমি সেই ফুলঝুরি নিতে পারছিলাম না। না পেরে সেই খান থেকেই আমি বাসায় না ঢুকে বাইরে বেরিয়ে আসি। আর মনে মনে ভাবতে থাকি আর বাসায় ফেরত যাব না। যেই কথা সেই কাজ। কাউকে কিছু না জানিয়ে এলাকা থেকে বের হয়ে চলে গেলাম কমলাপুর রেল স্টেশান। মনে মনে চিন্তা করলাম প্রথমে ট্রেন এ চড়ে চট্টগ্রাম, তারপর সেখান থেকে বাস দিয়ে কক্সবাজার। আমি একা কখনই কোথাও যাই নাই। তাই মনের মধ্যে একটা অজানা শঙ্কাও কাজ করছিল। স্টেশন এ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বুজতে পারলাম আমার দ্বারা এইকাজটি হবে না। তাই সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। ভাল কথা তখন কিন্তু রাত ১২:৩০টা। আর বেশি বেশি বাসার কথা মনে পরছিল। স্টেশন এর বেঞ্চে বসেই নানা মানুষের কর্ম কাণ্ড দেখছিলাম। মাঝে মাঝে ট্রেন আসার শব্দ হচ্ছিল। ট্রেন এর বাঁশি অনেক দূর থেকে কানে আসছিল। যখনই বাঁশি বেজে উঠছিল তখনই আসে পাশের মানুষ গুলো কেমন যেন উঠে পরে লাগল। এইগুলো দেখতে দেখতে কিছুটা সময় পার হয়ে গেল। পেটে অনেক ক্ষুধা। তাই কোন উপায়ন্তর না দেখে চলে গেলাম স্টেশন এর পাশেই কতগুলো হোটেলের একটিতে। আচ্ছা আপনি এখন ভাবছেন যে, মাকে নিয়ে কথা না বলে এই কথা গুলো কেন বলছি? একটু মনোযোগ দিয়ে বাকি কথাগুলো পরেন তাহলে সব জেনে যাবেন। যেহেতু পেটে অনেক ক্ষুধা, তাই প্রথমে বিরিয়ানি অর্ডার করলাম সাথে ডিমের কোরমা, একটা ঠাণ্ডা ড্রিংকস। বিরিয়ানি টা দেখে মটেও ভালছিল না। কিন্তু কি আর করা, সেই অপছন্দের খাবারটাই শেষ মেস ধীরে ধীরে শেষ করলাম। কারন আমার মাথায় একটা বুদ্ধি ছিল। অন্য কোথায় ঘুরা ঘুরি না করে এইখানেই সময়টা শেষ করে ফেলব। যেহেতু সকাল হতে এখনও অনেকটা সময় বাকি আছে। রাতের খাবার শেষ করতে করতে তখন বাজে রাত ৩ টা। এখনও অনেক টা সময় বাকি আছে। কি যে করি। আমি চা খাইনা। কিন্তু সেইদিন মনে হল আজকে চা খাওয়া যেতে পারে। কারন লক্ষটা আপনারা যেনেই ফেলেছেন। চা খেতে আরও কিছু টা সময় পার্ করতে পারলাম। কিন্তু সেটা ও যথেষ্ট ছিল না। তারপর আরও এক কাপ চা। এইভাবে যে মানুষটা চা খায়না সেও ৩ কাপ চা শেষ করে ফেললো। তখন মাত্র আযানের সময়টা হয়ে আসছে। আমি বিল দিয়ে হোটেল থেকে বের হয়ে রাস্তায় হাটতে শুরু করলাম। এরই মধ্যে সকাল হতে শুরু করল। আমি আস্তে আস্তে হাটতে লাগলাম বাসার দিকে। শরীর ও মন দুইটাই রীতিমত একে অপরের সাথে যুদ্ধ করছে। কিছুতেই যেন থামছে না। আমি কিন্তু আমার আত্মীয় স্বজনদের বাসায় যেতে পারতাম। কিন্ত আমি সেখানে যাইনি। কারন আমি চাইনি আমার কারনে শুধু শুধু আত্মীয় স্বজনরাও ব্যাপারটা জেনে যাবে। আমাকে ও আমার পরিবারের সবাইকে ভুল বুজবে। আমি রাতে ছিলাম না বলে আমার বাসার সবাই আমার খোঁজ করতে শুরু করে দিয়েছিল। যেহেতু আমার সাথে কোন মোবাইল ছিল না, সেহেতু আমার সাথে কেউ কোন যোগাযোগও করতে পারছিল না। আমাদের বাসার সামনে একটা বড় মুদি দোকান ছিল। সেই মুদি দোকানের মালিক আমাকে ও আমার পরিবারের সবাইকে ভাল করে চিনত। আমি যখন আমার বাসার কাছে সেই মুদি দোকানের সামনে আসি তখন সেই দোকানের মালিক আমাকে ডাক দিয়ে বলে আপনার ভাইয়া আপনাকে খোঁজ করে গিয়েছিল এবং বলেছিল আমাকে দেখলেই নাকি খবর টা আমাকে জানানো হয় যে, আমার মা রাত থেকেই খুব অসুস্থ বোধ করছিলেন। আমি এই কথাটা শুনেই কাল বিলম্ব না করে বাসায় চলে যাই। বাসায় যেয়ে দেখি সত্যি সত্যি মা অনেক অসুস্থ ছিলেন। এক রাতে মায়ের যা অবস্থা হয়েছে সেটা দেখে আমি মনে মনে নিজেকে বলি আর যাই হোক কখনও ঘর থেকে এইভাবে বের হয়ে যাব না। এই কথাগুলো এই জন্য শেয়ার করলাম মা যে কি সেটা মায়ের কাছ থেকে একটু দূরে না গেলে বুঝা যায় না। তাই আমি সবাকে একটা অনুরধ করবো মা বাবাকে কখন নিজের থেকে আলাদা করবেন না। যতকিছুই হোক মা বাবাকে ছাড়া পৃথিবীটা অন্ধকার। আপনার কিছু হলে মা বাবা যেভাবে আপনাকে ও আপনার পরিবারের খোঁজ খবর ও যত্ন নিবেন আর কেউ নিবে কিনা আমার জানা নাই।

এখনও মা আমাকে প্রতিটি দিন ফোন করে খোঁজখবর নেন। আমিই মাঝে মাঝে মাকে ফোন করতে ভুলে যাই। কিন্তু মা ঠিকই আমাকে ফোন করে, আর ফোনেই মা যখন রাগ করে বলে “মায়ের কথা কি তোর মনে পরে” আমি তখন একটু লজ্জাও পাই আবার মুচকি হেসে মায়ের সাথে খুনসুটিও করি। এটা করতে আমার খুব ভালো লাগে। কারন আমি জানি এই পৃথিবীতে মা ও বাবা আমার খোঁজখবর ঠিকই নিবেন। তাই কেউ যদি আমার এই লিখাটা পরেন তাহলে আমি তাকে বলব মা বাবাকে ভালোবাসেন। মা বাবা ছাড়া পৃথিবীটা অনেক শুন্য মনে হবে। আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে আমার মা ও বাবা দুইজনই ভাল আছেন। সবাই দোয়া করবেন যেন আমার মা ও বাবা দুইজনই অনেক দিন বেঁচে থাকেন, সুস্থ থাকেন। আর যাদের মা ও বাবা এই পৃথিবীতে নাই তাদেরকে দেখে শিখেন না থাকার কি কষ্ট। আল্লাহ্‌ পাক সকল মা ও বাবাকে ভালো রাখবেন, আর যাদের মা বাবা পৃথিবীতে নেই আল্লাহ্‌ পাক সেইসব মা বাবাকে বেহেশত নছিব করবেন, তাদের কবরের গুনাহ মাফ করে দিবেন এবং সকল সন্তানদেরকে আল্লাহ্‌ পাক হেফাজতে রাখবেন ইনশাল্লাহ। আমীন।
বিঃদ্রঃ কারও যদি মা ও বাবাকে নিয়ে কিছু বলার থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি নিজেকে খুবই ধন্য মনে করবো কেউ যদি শেয়ার করেন। আল্লাহ্‌ সবাইকে হেফাজতে রাখুন।

আমীন

]]>
https://bangali.shutorang-bangladesh.com/2020/08/31/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be/feed/ 0